সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৯°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮১%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৪ মিমি

স্ট্রবেরি চাষে গৃহবধূ হনুফার চমক

বিদেশি ফল স্ট্রবেরি। এখন চাষ হচ্ছে কুমিল্লার বুড়িচংয়ে। সন্তানের মুখে এই ফল তুলে দিতে হনুফা নামে এক মা এমন উদ্যোগ গ্রহণ করেছেন। পরীক্ষামূলক এই চাষাবাদে তিনি সফলও হয়েছেন। পরিবারের চাহিদা মিটিয়ে আশপাশের মানুষের কাছে বিক্রিও করেছেন তিনি।

ফসল

বিদেশি ফল স্ট্রবেরি। এখন চাষ হচ্ছে কুমিল্লার বুড়িচংয়ে। সন্তানের মুখে এই ফল তুলে দিতে হনুফা নামে এক মা এমন উদ্যোগ গ্রহণ করেছেন। পরীক্ষামূলক এই চাষাবাদে তিনি সফলও হয়েছেন। পরিবারের চাহিদা মিটিয়ে আশপাশের মানুষের কাছে বিক্রিও করেছেন তিনি।

বাড়ির আঙিনায় ছায়া যুক্ত স্থানে রঙিন আলো ছড়াচ্ছে বিদেশি ফল স্ট্রবেরি। একনজর এই ফল দেখতে ও স্বাদ নিতে ভিড় করছেন গ্রামের বহু মানুষ। বুড়িচংয়ের পশ্চিম সিংহ গ্রামে গিয়ে দেখা যায় এই দৃশ্য।

সরেজমিন গিয়ে দেখা যায়, পশ্চিম সিংহ গ্রামের প্রবাসী আবদুর রউফের স্ত্রী হনুফা আক্তার। তার বাড়ির পশ্চিম পাশে ছায়াযুক্ত ৭ শতক উঁচু জমি। সেই জমিতে পরীক্ষামূলক স্ট্রবেরি চাষ করেছেন তিনি। রঙিন ফল স্ট্রবেরিতে জমি বর্ণিল হয়ে আছে। গৃহিণী হনুফা আক্তার স্ট্রবেরি তুলে পাত্রে রাখছেন। প্রতিবেশী শিশুরা জমির পাশে ভিড় জমিয়েছেন। তাদের হাতেও ২/১ টি ফল তুলে দিচ্ছেন হনুফা। ক্রেতারা জমি থেকে কিনে নিচ্ছেন কেজি প্রতি ৬০০ টাকা ধরে।

হনুফা আক্তার বলেন, আমার সন্তান স্ট্রবেরি খেতে চেয়েছিল। বাজারে কিনতে গেলে দেখি এর দাম চড়া। তখনই ইচ্ছা জাগলো নিজেই স্ট্রবেরি চাষ করবো। আগ্রহের কথা উপসহকারী কৃষি কর্মকর্তা মনোয়ারা বেগমকে জানান তিনি। বিষয়টি গুরুত্ব দিয়ে কৃষি কর্মকর্তা মনোয়ারা বেগম কুমিল্লা হর্টিকালচার থেকে চারা সংগ্রহ করে দেন তাকে।

প্রথমে এই কাজে তার প্রবাসী স্বামী ও শ্বশুর গোলাম মোস্তফা সহযোগিতা করছেন। পরীক্ষামূলক ভাবে সাত শতক জমিতে চাষ করেন। ফলনও ভাল এসেছে। এলাকায় এই ফল প্রথম চাষ হওয়ায় আশপাশের আসছেন এক নজর দেখা জন্য। এরই মধ্যে পরিবার ও স্বজনদের চাহিদা মিটিয়ে প্রায় ১৮-২০ কেজি ফল তিনি বিক্রি করেছেন। আগামীতে ৩০ শতক জমিতে স্ট্রবেরি চাষ করার আগ্রাহ প্রকাশ করেছেন এই নারী।

বুড়িচং উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার বলেন, 'হনুফা আক্তার একজন উদ্যমী কিষানি। নতুন ফসলের প্রতি তার আগ্রাহ বেশি। তিনি আমার কাছে স্ট্রবেরি চাষের আগ্রহ প্রকাশ করলে কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হয়। এটি ছিল পরীক্ষামূলক। আগামীতে বাণিজ্যিকভাবে চাষাবাদ করবেন বলে হনুফা আমাদের জানিয়েছেন।'

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক আইউব মাহমুদ বলেন, 'স্ট্রবেরি বিদেশি ফল। এটি এখন কুমিল্লায়ও চাষ হচ্ছে। আকর্ষণীয় বর্ণ, গন্ধ, স্বাদ ও উচ্চ পুষ্টিমান সম্পন্ন হওয়ায় সাবার কাছে সমাদৃত। এই ফল ভিটামিন সি সমৃদ্ধ হলেও এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, খনিজ পদার্থ ও এন্টি-অক্সিডেন্ট রয়েছে। কেউ বাণিজ্যিকভাবে এটি আবদ করতে চাইলে কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা তাকে সব ধরনের সহযোগিতা করব।'

জেডআইপি/কেএসকে/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
এগ্রোবিজ

ছয় মাস পর চালু হয়ে দুই দিনেই আবার বন্ধ সিইউএফএলের ইউরিয়া উৎপাদন

আরসি পাম্পের সিল লিকেজ ও গ্যাসের চাপ কম থাকায় শনিবারের আগে উৎপাদন সম্ভব নয়; দিনে ১ হাজার ১০০ টন সক্ষমতার কারখানাটি ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন করেছে মাত্র ৬৫ হাজার টন।

প্রথম আলো১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

তরুণ প্রজন্মকে কৃষিতে ধরে রাখাই বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি কৃষি। কিন্তু জলবায়ু পরিবর্তন, কৃষিজমি কমে যাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি, শ্রমিক সংকট, পানির সংকট, মাটির অবক্ষয়, রোগবালাই, বাজারের অনিশ্চয়তা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জ, সব মিলিয়ে প্রচলিত কৃষি ব্যবস্থার সামনে এখন বড় ধরনের পর

জাগো নিউজ ২৪১৭ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()