লাইভস্টকডিমের দাম কম, বন্ধের পথে প্রান্তিক খামার
টানা চার মাস ধরে ডিম বিক্রি করেও মুরগির খাবারের খরচ তুলতে পারছেন না দেশের প্রান্তিক পোল্ট্রি খামারিরা। তাদের অভিযোগ, উৎপাদন খরচ যেখানে প্রতি ডিমে প্রায় সাড়ে ৯ থেকে ১০ টাকা, সেখানে বাজারে বিক্রি করতে হচ্ছে মাত্র সাড়ে ৬ থেকে ৭ টাকায়।












