সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

পেঁয়াজে লাগাম, কমেছে ডিম-মুরগির দামও

রংপুরের বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দুদিনের ব্যবধানে কেজিপ্রতি দাম কমেছে ২৫-৩০ টাকা। একইসঙ্গে কমেছে ডিম ও মুরগির দাম। এছাড়া অপরিবর্তিত আছে চাল, ডাল, মাছ-মাংস ও তেল।

মৎস্য

রংপুরের বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দুদিনের ব্যবধানে কেজিপ্রতি দাম কমেছে ২৫-৩০ টাকা। একইসঙ্গে কমেছে ডিম ও মুরগির দাম। এছাড়া অপরিবর্তিত আছে চাল, ডাল, মাছ-মাংস ও তেল।

মঙ্গলবার (৬ জুন) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকা কেজি দরে। যা দুদিন আগেও ছিল ১০০ টাকা।

সোমবার ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে রংপুরের বাজারে এখনো সেই পেঁয়াজ না এলেও দাম কমতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, রাতের মধ্যে ভারতীয় পেঁয়াজ এলে দাম আরও কমার সম্ভাবনা আছে।

বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি ১৮০-১৯০ টাকা, পাকিস্তানি মুরগি ২৯০-৩০০ টাকা থেকে কমে ২৭০-২৮০ টাকা এবং দেশি মুরগি ৫৭০-৫৮০ টাকা থেকে কমে ৫২০-৫৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের মতোই গরুর মাংস ৬৭০-৭২০ টাকা এবং ছাগলের মাংস ১০০০-১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে পোলট্রি মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৪-৪৫ টাকা।

মুলাটোল আমতলা বাজারের মুরগি বিক্রেতা আমীর হোসেন বলেন, প্রচণ্ড গরম আর লোডশেডিংয়ের কারণে খামারিরা পোলট্রি মুরগি সংরক্ষণে হিমশিম খাচ্ছেন। এ কারণে বাজারে সরবরাহ বেড়েছে। তাই দাম কিছুটা কমেছে।

সবজি বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি টমেটো গত সপ্তাহের চেয়ে দাম বেড়ে ৪৫-৫০ টাকা, চালকুমড়া আগের মতোই ৩০-৩৫ টাকা, চিকন বেগুন ৩৫-৪০ টাকা, গোল বেগুন ৫০ টাকা থেকে বেড়ে ৫৫-৬০ টাকা, পেঁপে ৫০-৫৫ টাকা, করলা ৫০-৬০ টাকা, বরবটি ৩৫-৪০ টাকা, লেবু প্রতিহালি ৮-১০ টাকা, কাঁচামরিচ ৯০-১০০ টাকা, শুকনো মরিচ আগের মতোই ৪৫০-৫০০ টাকা, প্রতিপিস লাউ আকারভেদে ৪০-৫০ টাকা, কাঁচকলা হালি ২৫-৩০ টাকা, প্রতিকেজি মিষ্টিকুমড়া ২৫-৩০ টাকা, ঝিঙে ৩৫-৪০ টাকা, দুধকুষি আগের মতোই ৩৫-৪০ টাকা, সজনে ডাঁটা ৭০ টাকা থেকে বেড়ে ৯০-১০০, পটল ৪০-৪৫ টাকা, ঢ্যাঁড়স ৩০ টাকা, কাঁকরোল ৪০-৫০ টাকা, আদা ২৭০-২৮০ টাকা থেকে বেড়ে ৩০০-৩২০ টাকা, দেশি রসুন ১৪০-১৫০ টাকা থেকে বেড়ে ১৬০-১৮০ টাকা এবং ভারতীয় রসুন ১৮০-২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সবধরনের শাকের আঁটি ১০-১৫ টাকায় পাওয়া যাচ্ছে।

খুচরা বাজারে কার্ডিনাল আলু গত সপ্তাহের মতোই ৩৫ টাকা, সাদা দেশি আলু ৪০-৪৫ টাকা এবং শিল ও ঝাউ আলু ৫০-৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সিটি বাজারের সবজি বিক্রেতা গফুর মিয়া বলেন, সপ্তাহের ব্যবধানে সবজির দাম কিছুটা বেড়েছে। ভারতীয় পেঁয়াজ এখনো রংপুরের বাজারে এসে পৌঁছায়নি। আমদানির খবরে আগের পেঁয়াজ কম দামে বিক্রি করতে শুরু করেছেন ব্যবসায়ীরা। ভারতীয় পেঁয়াজ এসে পৌঁছালে দাম আরও কমতে পারে।

খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকা, দুই লিটার ৩৯৮ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে।

চালের বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, খুচরা বাজারে স্বর্ণা চাল গত সপ্তাহের মতোই ৪৫-৫০ টাকা, পাইজাম ৫৪-৫৫ টাকা, বিআর২৮ ৫৫-৬০ টাকা, মিনিকেট ৭৫-৭৮ টাকা ও নাজিরশাইল ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে খোলা চিনি গত সপ্তাহের মতোই ১৩৫-১৪০ টাকা, প্যাকেট আটা ৬৫-৬৮ টাকা ও খোলা আটা ৫৮-৬০ টাকা, ছোলাবুট ৯০-১০০ টাকা এবং প্যাকেট ময়দা ৭৮-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে আগের মতোই মসুর ডাল (মাঝারি) ১১০-১২০ টাকা, চিকন ১৩০-১৪০ টাকা, মুগডাল ১৪০ টাকা এবং বুটডাল ৯৫-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে মাছের বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে রুইমাছ ২৫০-৩০০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, কারপু ২০০-২২০ টাকা, পাঙাস ১৫০-১৬০ টাকা, তেলাপিয়া ১৪০-১৬০, কাতল ৪০০-৪৫০ টাকা, বাটা ১৬০-১৮০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা, সিলভার কার্প ১৫০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

জিতু কবীর/এসজে/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()