সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

ডিমের যত রেকর্ড

ডিম খেতে পছন্দ করেন ছোট-বড় সবাই। অমলেট, পোচ তো আছেই, এছাড়া ডিমের নানান পদ তৈরি করে খান। এই ছোট্ট ডিমের সঙ্গে জড়িয়ে আছে অগণিত মজার তথ্য আর অবিশ্বাস্য রেকর্ড! খাওয়া, ভাঙা, সাজানো কিংবা নিক্ষেপ-ডিমকে ঘিরে মানুষের সৃজনশীলতা ও কৌতূহলের যেন শেষই নেই। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ডিমের এমন সব কীর্তি আছে, যা শুনল

লাইভস্টক

ডিম খেতে পছন্দ করেন ছোট-বড় সবাই। অমলেট, পোচ তো আছেই, এছাড়া ডিমের নানান পদ তৈরি করে খান। এই ছোট্ট ডিমের সঙ্গে জড়িয়ে আছে অগণিত মজার তথ্য আর অবিশ্বাস্য রেকর্ড! খাওয়া, ভাঙা, সাজানো কিংবা নিক্ষেপ-ডিমকে ঘিরে মানুষের সৃজনশীলতা ও কৌতূহলের যেন শেষই নেই। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ডিমের এমন সব কীর্তি আছে, যা শুনলে অবাক হতেই হয়।

১. এক মিনিটে সবচেয়ে বেশি ডিম ভাঙার রেকর্ডমানুষ ডিম ভাঙতে তো পারে, কিন্তু এক মিনিটে ৩০টি ডিম ভাঙা এটা সাধারণ ব্যাপার নয়। এই রেকর্ডটি করেছেন রসি ম্যাককার্ডি নামের একজন আমেরিকান। ২০১১ সালে যুক্তরাষ্ট্রে তিনি এক মিনিটে হাতে ৩২টি ডিম ভেঙে ফেলেন। শর্ত ছিল ডিমগুলোর খোসা আলাদা হতে হবে, অর্থাৎ একটিও অক্ষত থাকা চলবে না!

২. ডিম চামচে বহনের রেকর্ডছোটবেলায় মারবেল দৌড় খেলেছেন স্কুলে? হ্যাঁ, চামচে মারবেল নিয়ে যে দৌড়াতে হতো। ঠিক সেরকমই চামচে ডিম নিয়ে দৌড়ে ভারতের অশ্রিতা ফুরমান রেকর্ড করেছেন। তিনি ডিম মুখে নিয়ে ১০০ মিটার দৌড় দিয়েছেন মাত্র ৩৯.৯১ সেকেন্ডে! অশ্রিতা কিন্তু শুধু এই রেকর্ডেই থেমে থাকেননি, তিনি গিনেস বুকে সবচেয়ে বেশি রেকর্ডধারী মানুষদের একজন।

৩. বিশ্বের সবচেয়ে বড় অমলেটডিম দিয়ে অমলেট দারুণ প্রাতঃরাশের খাবার। কিন্তু ১০টি বা ২০টি নয়, যদি বলা হয় ৪ লাখ ২৯ হাজার ৫৫০টি ডিম দিয়ে অমলেট বানানো হয়েছে? ২০১০ সালে তুরস্কের আকাশ শহরে ৪৩ জন শেফ একসঙ্গে বিশাল অমলেট তৈরি করেন। ওজন ছিল প্রায় ৬.৮ টন! সেই অমলেট দিয়ে পুরো শহরের মানুষ খেয়েছিল উৎসবের মতো আয়োজন করে।

৪. এক হাতে সবচেয়ে বেশি ডিম ধরা২০১১ সালে যুক্তরাজ্যের অ্যান্ডি স্যান্ডারসন এমন এক রেকর্ড গড়েন যা শুনলেই অবাক লাগে। তিনি ১০ মিটার দূর থেকে নিক্ষিপ্ত ১১টি কাঁচা ডিম এক হাতে ধরে ফেলেন, তাও একটিও না ফাটিয়ে! এই রেকর্ডের জন্য দরকার ছিল ক্ষিপ্রতা, নিখুঁত টাইমিং আর প্রচুর অনুশীলন।

৫. ডিম ছোড়া প্রতিযোগিতাডিম ছোড়া প্রতিযোগিতা বা এগ টস বিশ্বের নানা দেশে বেশ জনপ্রিয়। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের দুই বন্ধু জনি ডেলি ও কিথ থমাস ডিম ছুড়ে ধরেন ৯৮.৫১ মিটার দূরে! প্রায় একশ মিটার দূরে থাকা সঙ্গী কাঁচা ডিমটি ধরেছেন ভাঙেনি, ফাটেনি, কেবল নিখুঁতভাবে ধরা পড়েছে।

৬. সবচেয়ে বেশি ডিম খাওয়ার রেকর্ডখাওয়ার প্রতিযোগিতায় ডিমেরও আলাদা জায়গা আছে। যুক্তরাষ্ট্রের জোয়ি চেস্টনাট নামের এক প্রতিযোগী এক বসায় ১৪১টি হার্ড-বয়েলড ডিম খেয়ে ফেলেন মাত্র ৮ মিনিটে! এমনকি তার প্রতিদ্বন্দ্বীরা ১০০টি পার হওয়ার আগেই হাল ছেড়ে দেন। এই রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি।

৭. বিশ্বের সবচেয়ে বড় ডিম সাজানোর প্রদর্শনীইস্টার উৎসবে ডিম রং করার রেওয়াজ বহু পুরোনো। অনেক দেশেই এই রীতি প্রচলিত আছে এখনো। ২০১২ সালে ইউক্রেনের কিয়েভ শহরে ১৪ হাজার রঙিন ডিম দিয়ে তৈরি করা হয়েছিল এক বিশাল প্রদর্শনী। ডিমগুলো হাতে আঁকা, প্রতিটিই ছিল আলাদা ডিজাইনের। পুরো প্রদর্শনীটি দেখতে একসঙ্গে হাজির হয় প্রায় ৫০ হাজার মানুষ!

৮. সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বিখ্যাত ডিম২০১৯ সালে ইন্টারনেট ইতিহাসে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। একটি সাধারণ বাদামি ডিমের ছবি পোস্ট করা হয় ইনস্টাগ্রামে, ক্যাপশন ছিল- চলুন, কাইলি জেনারের রেকর্ড ভেঙে ফেলি! ফলাফল? ছবিটি মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ৫ কোটি ৫৫ লাখেরও বেশি লাইক পায়, যা এখনো ইনস্টাগ্রামের সবচেয়ে লাইকপ্রাপ্ত ছবি। এই ডিমটিই পরিচিত হয় ওয়ার্ল্ড রেকর্ড এগ নামে এবং এটি ইন্টারনেটের কাল্ট-আইকন হয়ে যায়।

৯. একসঙ্গে সবচেয়ে বেশি মানুষের ডিম খাওয়ার রেকর্ডভারতের উত্তরপ্রদেশে এক বিশেষ আয়োজন হয় ২০১৮ সালে। সেখানে একসঙ্গে ৫ হাজার মানুষ ডিম রান্না করে খেয়েছিলেন মাত্র ৩০ মিনিটে! উৎসবটির উদ্দেশ্য ছিল-ডিমকে সবার জন্য পুষ্টিকর খাবার হিসেবে প্রচার করা।

১০. ইকুয়িনক্সের দিন ডিম দাঁড় করানোবলা হয়, বছরে দুটি দিন বসন্ত ও শরৎ ইকুয়িনক্সে ডিম নিজের ভারসাম্যে দাঁড় করানো যায়। যদিও বৈজ্ঞানিকভাবে এটা সম্ভব যে কোনো সময়, কিন্তু এই দিনটিতে মানুষ বিশ্বজুড়ে ডিম দাঁড় করানোর চেষ্টা করে রেকর্ড গড়ার আশায়। চীনের কিছু শহরে একসঙ্গে হাজার হাজার মানুষ ডিম দাঁড় করিয়ে উদযাপন করে এই দিনটি।

আরও পড়ুনবিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি পার্লবিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ তিনি

সূত্র: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()