বিশ্বদর্শকের দিকে ঢিল ছুড়লো বাচ্চা শিম্পাঞ্জি, শায়েস্তা করলো মা
দুষ্টুমি করেছে সন্তান, শাসন করলো মা। কড়া শাসনের সেই ভিডিও ভাইরাল হলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। যা দেখে নেটিজেনদের অনেকেই আশ্চর্য হয়েছেন। কারণ এ শাসন কোনো মানবশিশুর মায়ের নয়, বরং সন্তান ও মা হলো চিড়িয়াখানার দুই শিম্পাঞ্জি।












