সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

গরুর জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস

গরুর জন্য অ্যাম্বুলেন্স-সেবা চালু করছে ভারতের উত্তর প্রদেশ রাজ্য সরকার। ভারতের ইতিহাসে প্রথমবারের মতো এমন অভিনব অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হতে যাচ্ছে। গুরুতর রোগাক্রান্ত গরুদের হাসপাতালে নেওয়ার কষ্ট দূর করতে এ সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের সরকার। খবর এনডিটিভির।

লাইভস্টক

গরুর জন্য অ্যাম্বুলেন্স-সেবা চালু করছে ভারতের উত্তর প্রদেশ রাজ্য সরকার। ভারতের ইতিহাসে প্রথমবারের মতো এমন অভিনব অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হতে যাচ্ছে। গুরুতর রোগাক্রান্ত গরুদের হাসপাতালে নেওয়ার কষ্ট দূর করতে এ সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের সরকার। খবর এনডিটিভির।

স্থানীয় সময় রোববার (১৫ নভেম্বর) রাজ্যের দুগ্ধজাত পণ্য উন্নয়ন, প্রাণিকল্যাণ ও মৎস্যবিষয়ক মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরী জানান, এরই মধ্যে গরুদের জন্য ৫১৫টি অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে। তিনি আরও বলেন, সম্ভবত, দেশে এটিই প্রথম গরুদের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালুর পদক্ষেপ।

মথুরায় সাংবাদিকদের সামনে তিনি আরও বলেন, ১১২টি ইমার্জেন্সি সার্ভিস নাম্বার চালু করা হচ্ছে। নতুন এ সেবার মাধ্যমে গুরুতর অসুস্থ গরুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হবে। সেখানে একজন ভেটেরিনারি চিকিৎসক ও দুইজন সহকারী থাকবেন। ফোন পাওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স নিয়ে অসুস্থ গরুর কাছে পৌঁছে যাবেন তারা।

মন্ত্রী আরও জানান, গরুর গুণগত মানসম্পন্ন বীর্য বিনামূল্যে দেয়ার মাধ্যমে ও ভ্রূণ প্রতিস্থাপন প্রযুক্তির সাহায্যে রাজ্যে গরু উন্নয়ন কর্মসূচির গতি বাড়ানো হবে। তিনি বলেন, ভ্রূণ প্রতিস্থাপন প্রযুক্তি রাজ্যে নতুন বিপ্লবের সূচনা করবে। কারণ এর মাধ্যমে বাছুর জন্ম দিতে অক্ষম গরুও অনেক বেশি দুধ দিতে সক্ষম হবে।

লক্ষ্মী নারায়ণ চৌধুরী বলেন, এই প্রকল্প চালু হলে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো মালিকবিহীন গরুর সংখ্যা কমে যাবে। প্রতিদিন কমপক্ষে ২০ লিটার দুধ দেয় এমন গরুকে ফেলে দিতে চাইবেন না খামারিরা।

আগামী ডিসেম্বর মাস থেকে প্রকল্পটি চালু হবার কথা রয়েছে। অসুস্থ গরুর খবর নেওয়ার জন্য লখনৌতে একটি কল সেন্টারও তৈরি করার কথা জানা গেছে। মথুরাসহ উত্তর প্রদেশের আট জেলায় প্রাথমিকভাবে প্রকল্পটি চালু হবে। এর আগে প্রথমবারের মতো মালিকবিহীন গরুদের গোয়ালঘরের ব্যবস্থা করার জন্য তহবিলের অনুমোদন দেয় যোগি আদিত্যনাথের সরকার।

সূত্র: আনন্দ বাজার

এসএনআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()