সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

নিজের পোষা কুকুরই ছিঁড়ে খেলো বৃদ্ধাকে

পোষা কুকুরকে নিয়ে সবারই একটা ভাললাগার জায়গা থাকে। কিন্তু সেই পোষা কুকুর যখন স্নেহের পরশকেই লোভাতুর দৃষ্টিতে দেখে তখন তো প্রকৃতির কাছে আরও করুণভাবে অসহায় হয়ে পড়ে মানুষ। জৈবিক কারণে প্রিয় প্রভুকেই ছিঁড়ে খায় সে। না কোনও নীতিবাক্য নয়, এমনটাই ঘটেছ পাশ্ববর্তী দেশ ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী লখনউ

জৈব

পোষা কুকুরকে নিয়ে সবারই একটা ভাললাগার জায়গা থাকে। কিন্তু সেই পোষা কুকুর যখন স্নেহের পরশকেই লোভাতুর দৃষ্টিতে দেখে তখন তো প্রকৃতির কাছে আরও করুণভাবে অসহায় হয়ে পড়ে মানুষ। জৈবিক কারণে প্রিয় প্রভুকেই ছিঁড়ে খায় সে। না কোনও নীতিবাক্য নয়, এমনটাই ঘটেছ পাশ্ববর্তী দেশ ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী লখনউয়ে।

জানা গেছে, সুশীলা ত্রিপাঠী নামের অশীতিপর ওই নারীর ছেলে একটি জিমে ট্রেনারের কাজ করেন। তার খুব কুকুরের শখ। আর তাই একটি ল্যাব্রাডর ও একটি পিটবুল কুকুর পুষেছিলেন। ব্রাউনি নামের ওই কুকুরকে অন্য কুকুরটির মতোই ভালবাসতেন সুশীলা। রোজ হাঁটাতে নিয়ে যেতেন। ঘটনার দিনও তিনি ওদের নিয়ে হাঁটতে বেরোচ্ছিলেন। কিন্তু তখনই আচমকা ব্রাউনি ঝাঁপিয়ে পড়ে তাঁর ওপরে। আর একের পর এক কামড় বসাতে থাকে।

অসহায় পরিস্থিতিতে সুশীলা চিৎকার করলেও প্রথমে কেউই এগিয়ে আসেনি। কিছুক্ষণ পরে বাড়ির কাজের লোক টের পেলে তিনি দ্রুত সেখানে পৌঁছেন। ততক্ষণে রক্তে মাখামাখি হয়ে গেছে বৃদ্ধা। কাজের লোকের ফোনে খবর পেয়ে বাড়ি এসে মাকে হাসপাতালে নিয়ে যান তার ছেলে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ময়নাতদন্তের পর দেখা গেছে ওই্ নারীর শরীরে ১২ জায়গায় গভীর ক্ষত রয়েছে। হাত, পা, পেট, পিঠ সর্বত্র রয়েছে কামড়ানোর চিহ্ন। এর মধ্যে মাথাতেও রয়েছে একটি গভীর ক্ষত। চিকিৎসকরা জানাচ্ছেন, ক্ষতচিহ্নগুলি পরীক্ষা করে বোঝা যাচ্ছে যত কুকুরটির হাত থেকে বাঁচার চেষ্টা করেছিলেন ওই বৃদ্ধা ততই বেশি করে তাঁকে আক্রমণ করেছিল ব্রাউনি। পরে অবশ্য বৃদ্ধার ছেলেকে দেখে সে শান্ত হয়েই তার দিকে এগিয়ে আসে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, তিন বছরের পোষ্য কুকুরটি এমন হিংস্র হয়ে উঠল কী করে

আসলে পিটবুল কুকুরকে নিয়ে এমন অভিযোগ নতুন নয়। যদিও কুকুরটি ভারতে নিষিদ্ধ নয়। তবুও বলা হয়, এ প্রজাতির কুকুর পোষার ক্ষেত্রে সতর্ক থাকতে। কেননা পিটবুল অনেক সময়ই মানুষকে আক্রমণ করে। মালিককেও কামড়ে দেয় তারা। লখনউয়ের ঘটনা পিটবুলের হিংস্র আচরণের আরেক নিদর্শন হয়ে রইল।

এমআইএইচএস/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

জৈব

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

চাকরি না পাওয়ায় কটূক্তি, সুমির খামারে এখন কৃষকের ভিড়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রিটা ঘরে থাকার পরও রাজিয়া সুলতানা সুমিকে নিয়ে গ্রামে কম হাসাহাসি হয়নি। কেউ বলেছেন, ‌'এত পড়াশোনা করে শেষমেশ কেঁচো চাষ?' কেউ আবার তাচ্ছিল্যের সুরে বলেছেন, 'চাকরি পায়নি, তাই এখন গোবর নিয়ে পড়ে আছে।' আত্মীয়-স্বজনের অনেকেই পরিবারের সামনে প্রশ্ন তুলেছিলেন, ঢাকা বিশ্ব

জাগো নিউজ ২৪১ মে ২০২৬৬ মিনিটের পড়া

মন্তব্য

()