সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

বাংলাদেশ থেকে ভারতে পাচার ১৭ কোটি রুপির সাপের বিষ উদ্ধার

ধৃমল দও, কলকাতা

পরিবেশ

ধৃমল দও, কলকাতা

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানা থেকে জারভর্তি ২ কেজি ১৪০ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গোপনসূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) হিলি থানার ভারত-বাংলাদেশ সীমান্তের কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এ বিষ উদ্ধার করা হয়।

বিএসএফ সূত্রে জানা গেছে, জারটিতে কোবরা সাপের বিষ ছিল। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক বাজারমূল্য ১৭ কোটি রুপি। জব্দ করার পর জারটি বালুরঘাট বনদপ্তরের হাতে তুলে দেয় বিএসএফ।

বাংলাদেশ থেকে চোরা কারবারিরা বিষভর্তি জার এনে কালীবাড়ি এলাকায় লুকিয়ে রাখেন। পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে বিএসএফকে খবর দেন।

খবর পেয়ে, দ্রুত অভিযানে নামে বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটেলিয়ান। কালীবাড়ি এলাকায় শুরু হয় চিরুনি তল্লাশি। একপর্যায়ে বিএসএফের তাড়া খেয়ে এক ব্যক্তি ঝোপের আড়ালে কালো একটি জার রেখে পালিয়ে যান। পরে মেড ইন ফ্রান্স লেখা সাপের বিষভর্তি কাঁচের জার উদ্ধার করা হয়।

বালুরঘাট বনদপ্তরের ডেপুটি রেঞ্জার নিখিল ছেত্রী জানান, বিএসএফের দেওয়া বিষের নমুনা আদালতের মাধ্যমে পরীক্ষার জন্য পাঠানো হবে।

বিএসএফের এক কর্মকর্তা জানান, সম্প্রতি সাপের বিষভর্তি যেসব জার উদ্ধার করা হচ্ছে, তাতে ফ্রান্সের নাম লেখা থাকছে। ১ সেপ্টেম্বর ৬১ নম্বর ব্যাটেলিয়নের ডিগিপাড়া বর্ডার আউটপোস্ট ১৭ কোটি চব্বিশ লাখ পয়তাল্লিশ হাজার রুপি মূল্যের সাপের বিষ উদ্ধার করে। ওই জারের গায়েও রেড ড্রাগন লেখা ছিল।

এর মাধ্যমে ধারণা করা হচ্ছে, এ কারবারের সঙ্গে ফ্রান্সের কুখ্যাত মাফিয়াগোষ্ঠী রেড ড্রাগনের যোগাসাজশ রয়েছে।

সারাবিশ্বের ওষুধ নির্মাতাদের কাছে সাপের বিষ একটি মহামূল্যবান উপাদান। আর সাপের বিষ সংগ্রহের ক্ষেত্রে বাংলাদেশ ও ভারত বিষ পাচারের আন্তর্জাতিক চক্রের কাছে স্বর্গরাজ্যের মতো। ভারত- বাংলাদেশ সীমান্ত এখন সাপের বিষ চোরাচালানের অন্যতম স্পট হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশের গোখরা, কালাচ, কেউটে ও ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের গোখরা, কেউটে, শাখামুটি, চন্দ্রবোড়া সাপের বিষের চাহিদা বিশ্বজুড়ে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()