সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

ভারতীয় বিমানে সাপ! তদন্তের নির্দেশ

ভারতের কেরালার কালিকট বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বি৭৩৭-৮০০ বিমানটি দুবাইয়ে অবতরণ করে শনিবার। যাত্রীরা ভালোভাবে বিমান থেকে নেমেও যান। তবে বিমানের মধ্যে ছিল লুকিয়ে ছিল সাপ!

পরিবেশ

ভারতের কেরালার কালিকট বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বি৭৩৭-৮০০ বিমানটি দুবাইয়ে অবতরণ করে শনিবার। যাত্রীরা ভালোভাবে বিমান থেকে নেমেও যান। তবে বিমানের মধ্যে ছিল লুকিয়ে ছিল সাপ!

দুবাইয়ে অবতরণের পরই বিমানে সাপ থাকার বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সে ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।

ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রকের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, দুবাই বিমানবন্দরে অবতরণের পর বিমানের কার্গো হোল্ডে ওই সাপ পাওয়া যায়। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

কিন্তু কীভাবে বিমানের কার্গো হোল্ডে সাপ এলো সেটি নিয়ে সবার প্রশ্ন।

তিনি আরও বলেন, বিমানবন্দরে যে কর্মীরা থাকেন, তাদের গাফিলতির জন্য এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত করা হবে এবং ডিজিসিএ-এর তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিষয়টি নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্রের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। জানা যায়নি বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()