অবশেষে ভারতে পৌঁছালো বহুল প্রতীক্ষিত পদ্মার ইলিশ
সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করলো পদ্মার রুপালি ইলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ৬টি ট্রাকে করে প্রথম ধাপের ৩০ থেকে ৩৫ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করে।
