সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৪ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৩%বাতাস ৬ কিমি/ঘ

ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে প্রাণ-আরএফএল স্কুলের বৃক্ষরোপণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের শৈলজুড়ায় অবস্থিত প্রাণ-আরএফএল পাবলিক স্কুল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের শৈলজুড়ায় অবস্থিত প্রাণ-আরএফএল পাবলিক স্কুল।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে প্রাণ-আরএফএল গ্রুপের মার্কেটিং বিভাগের সহযোগিতায় কর্মসূচির মধ্যে ছিল সচেতনতামূলক র‌্যালি, বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা। এছাড়া পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়।

হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের (আরএফএল) জেনারেল ম্যানেজার (জিএম) ও প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি লে. কর্নেল ইঞ্জিনিয়ার শেখ জালালের (অব.) সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বন কর্মকর্তা রাম কৃষ্ণ ঘোষ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জগদীশ দাশ তালুকদার, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব করপোরেট (ব্র্যান্ড) নূরুল আফসার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের অধ্যক্ষ মো. মবিনুল হক চৌধুরী, উপাধ্যক্ষ মো. মোফাক্ষার উদ্দীন।

অতিথিরা স্কুল প্রাঙ্গণে শতাধিক বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন রকমের গাছের চারা বিতরণ করেন।

কামরুজ্জামান আল রিয়াদ/জেডএইচ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

অসম থেকে বক্সায় ফিরল বাঘিনি ‘ডুয়ার্সের রানি’, ঘুমপাড়ানি গুলিতে ধরা হয় রাইমোনায়

বিহার থেকে আনা যে বাঘিনি বক্সা ছেড়ে অসমের রাইমোনা জঙ্গলে চলে গিয়েছিল, তিন ঘণ্টার অভিযানে ঘুমপাড়ানি গুলি করে তাকে মঙ্গলবার রাতে বক্সা টাইগার রিজার্ভের এনক্লোজারে ফেরানো হয়েছে।

সংবাদ প্রতিদিন৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
গ্যালারি

চট্টগ্রামের সদরঘাটে জাহাজের পাশে ডানা ঝাপটায় অসংখ্য কবুতর

জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর ব্যস্ততার মধ্যে চট্টগ্রামের সদরঘাটে কবুতরের ঝাঁকের ওড়াউড়ি। প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল শীলের ছবির গল্প।

প্রথম আলো৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
গ্যালারি

কুয়াশা আর ধুলা ভেদ করে টকটকে লাল সূর্য, নদীতে জেলের নৌকা

প্রথম আলোর আলোকচিত্রী সুপ্রিয় চাকমার ক্যামেরায় ঘন কুয়াশা ও বাতাসের ধুলার স্তর ভেদ করে ওঠা গাঢ় লাল সূর্য এবং নদীর পানিতে তার প্রতিবিম্ব।

প্রথম আলো৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)