ভিডিওনদীতে ডুব দিয়ে কীভাবে পাথর তুলছেন পাথর শ্রমিকেরা?
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তে মহানন্দা নদী। বাংলাবান্ধা জিরো পয়েন্টের পশ্চিম দিক দিয়ে ভারত থেকে এসে বাংলাদেশে ঢুকে ৩২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পুরাতন তেঁতুলিয়া বাজারের দক্ষিণ দিক দিয়ে আবারও ফিরে গেছে ভারতে। বাংলাদেশ-ভারত সীমানা নির্ধারণ করেছে এই নদী।












