ব্যাংকিং চাকরি থেকে অবসর নিয়েছেন বেগম হেনা। অনেক আগে থেকেই গাছ গাছালির প্রতি অদম্য টান তার। নব্বইয়ের দশকের মাঝামাঝিতে এই বাড়িটি নির্মাণ শেষ হতে হতেই ছাদে শুরু করেন কৃষিচর্চা। আগে এখানে যতটুকু মনোযোগ দিতে পেরেছেন, এখন পারছেন অনেক বেশি। আর এই সময়েই নানান উদ্ভিদ ও ফল ফসলের এক বিচিত্র সংগ্রহশালা হয়ে উঠেছে আড়াই হাজার বর্গফুটের ছাদটি।
অন্য যেকোনো ছাদকৃষি বা ছোট পরিসরের কৃষি উদ্যোগের চেয়ে এই ছাদকৃষির ভিন্নতা এই যে, এখানে প্রয়োজনীয় ও বৈচিত্রময় উদ্ভিদের উপস্থিতি বেশি। এখানে প্রাণের টান ও মনোযোগ রয়েছে অনেক বেশি । মরিয় বেগম হেনার সঙ্গে আগে ঘুরে দেখা যাক, তার আয়োজনটি।





মন্তব্য
(০)