রমজান মাসে ভিটামিন সি লেবুর ব্যাপক চাহিদা
করোনা পরিস্থিতিতে রমজানকে সামনে রেখে বাণিজ্যিক কৃষিপণ্যের তালিকায় লেবু এসে গেছে গুরুত্বপূর্ণ স্থানে। লেবু বাগান করে অল্পদিনেই সাফল্যের তাক লাগাচ্ছেন উদ্যোক্তারা। ময়মনসিংহের ভালুকার এক তরুণ উদ্যোক্তার মাধ্যমে ভাগ্য পাল্টে গেছে অনেক তরুণের।
করোনা পরিস্থিতিতে ভিটামিন সি সমৃদ্ধ ফলের অপরিহার্যতার বার্তা পৌঁছে গেছে লেবু চাষীদের কাছে। রমজানেও লেবুর অনেক বেশি চাহিদা। এই সময়ে লেবুই কৃষকের স্বপ্ন ফসল। লেবু বাগান করে বিস্ময়কর সাফল্যের মাধ্যমে একথা জানান দিচ্ছেন ময়মনসিংহের ভালুকার তরুণ কৃষক জাহিদ হাসান।
১৫ বিঘার লেবু বাগান, প্রতিটি গাছের শাখা ও পাতায় পাতায় সাফল্য।জাহিদ বলছেন, গাছের ফলের চেয়ে চারা বিক্রি তাকে দেখিয়েছে অভাবনীয় সাফল্যের পথ। এই পথ ধরেই আরো বড় সাফল্যের নজির গড়ছেন স্থানীয় অনেক তরুণ।





মন্তব্য
(০)