হৃদয়ে মাটি ও মানুষনরসিংদীর অমৃতসাগর কলা কেন মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে রপ্তানি হয়
শত বছরের পুরনো নরসিংদীর অমৃত সাগর কলা, নামের মতোই স্বাদে যেন অমৃত! একসময় জমিদার ও অভিজাতদের খাদ্যতালিকায় ছিল এই বিশেষ কলা। নরসিংদীর শিবপুর, মনোহরদী, বেলাব, পলাশ, রায়পুরা সহ বিভিন্ন এলাকার উঁচু লালচে দোআঁশ মাটিতে জন্মানো এই কলা সাধারণ সাগর কলার চেয়ে আকারে বড় আর স্বাদে অতুলনীয়।












