জাতীয় বৃক্ষমেলা ২০২৬
ঢাকার আগারগাঁওয়ে শুরু হয়েছে জাতীয় বৃক্ষমেলা ২০২৬! ১২০টি স্টলে ফুল ফল বনজ আর ঔষধি গাছের বিশাল সমারোহ। জাপানের মিয়াজাকি, আমেরিকান রেড পালমার, ইন্দোনেশিয়ান বুক্ক সাপোর্ট, রামবুটান, আজোয়া খেজুর, মিরাকেল বেরি, পিংক কাঁঠাল কি নেই এই মেলায়! সরকার নিয়েছে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর মহাপরিকল্পনা।
জিআইএস ড্রোন প্রযুক্তি ও ন্যাশনাল ট্রি ডাটাবেজে ডিজিটাল মনিটরিং, সাড়ে তিন লাখ নতুন কর্মসংস্থান আর ১০ হাজার নার্সারি উদ্যোক্তা গড়ে তোলার স্বপ্ন। তবে নার্সারির চারায় প্রতারণার অভিযোগ, বিদেশি জাতের আগ্রাসনে দেশীয় জাত বিলুপ্তির শঙ্কা আর চারায় কিউআর কোড ও সার্টিফিকেশনের দাবিও উঠে এসেছে এই পর্বে।





মন্তব্য
(০)