মধ্যস্বত্বভোগীর কারণে সবজির দাম বেশি: কৃষি সচিব
মধ্যস্বত্বভোগীদের কারণে বাজারে সবজির দাম বেশি বলে মন্তব্য করেছেন কৃষি সচিব মো.সায়েদুল ইসলাম।
মধ্যস্বত্বভোগীদের কারণে বাজারে সবজির দাম বেশি বলে মন্তব্য করেছেন কৃষি সচিব মো.সায়েদুল ইসলাম।
রাজধানীতে ষষ্ঠবারের মতো জাতীয় সবজি মেলার আয়োজন করছে কৃষি মন্ত্রণালয়। আগামীকাল সোমবার এ মেলা শুরু হয়ে চলবে ২ মার্চ পর্যন্ত।
সিরাজগঞ্জের চলনবিলে ধান, গম, ভুট্টা ও সরিষার পাশাপাশি ব্যাপক আকারে ক্ষিরার চাষ হয়েছে। এর বাম্পার ফলনে আনন্দিত কৃষকরা। এদিকে ক্ষিরার দাম ভালো পাওয়ায় লাভের মুখ দেখছেন কৃষকরা। সারাদেশেই চলনবিলের ক্ষিরার চাহিদা রয়েছে। তবে এবার ঢাকায় এই ক্ষিরার চাহিদা বেশি। প্রতিদিন প্রায় ৫০ টন ক্ষিরা যাচ্ছে ঢাকার বিভিন্
আগামী সোমবার থেকে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) চত্বরে শুরু হচ্ছে 'জাতীয় সবজিমেলা-২০২২'। তিন দিনব্যাপী এ মেলার এবারের প্রতিপাদ্য হচ্ছে- 'নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস।'
ফেনীর সোনাগাজীতে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে বিদেশি সবজি ক্যাপসিকামের চাষাবাদ। অনুকূল আবহাওয়া, উপযুক্ত মাটি এবং কৃষি বিভাগের সহযোগিতায় বেশ কয়েকজন কৃষক বাণিজ্যিকভাবে এ সবজিটির চাষাবাদ করছেন।
ভোলায় প্রথমবারের মতো একটি নতুন জাতের বেগুন চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন মো. সেলিম (৩৫) নামে একজন কৃষক। ক্ষেতে বেগুনের ব্যাপক ফলন হওয়ায় তিনি বেশ খুশি। তার ক্ষেতের এ বেগুনের একেকটির ওজন ১ থেকে ২ কেজি পর্যন্ত।
পর্যাপ্ত উৎপাদনের পরও শীতের এই ভরা মৌসুমে সবজির দাম এত বেশি কেন- এমন প্রশ্ন তুলেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
মৌলভীবাজারের রাজনগর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জে পুষ্টি সমৃদ্ধ ব্রোকলি চাষ হচ্ছে। রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বড়দল গ্রামের আজমল আলী ৩ বিঘা জমিতে ৮ হাজার ব্রোকলি চাষ করেছেন। কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের সতিঝির গ্রামে পরীক্ষামূলকভাবে ২০০ ব্রোকলির চারা রোপণ করে ভালো ফলন পেয়েছেন অলি আহমেদ।
মানিকগঞ্জের দুর্গম চরাঞ্চলে কৃষিতে বিপ্লব ঘটেছে। আগে যেখানে শুধুমাত্র হাতেগোনা কয়েকটি ফসল চাষাবাদ হতো, সেখানে এখন সবজিসহ প্রায় সব ধরণের ফসল চাষ হচ্ছে। অনেক অনাবাদি জমি এসেছে চাষের আওতায়। কৃষিতে নির্ভর করেই সুদিনের স্বপ্ন বুনছেন নদী ভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করা চরের মানুষ।
সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে মাল্টা গাছ। মাল্টা গাছের এ বাগানটি দেখলে যে কারো চোখজুড়িয়ে যাবে। বাগানের মাঝখানে গমের ক্ষেত। এর সঙ্গে লাউ, পেঁয়াজ ও শিমসহ ১১ ধরনের ফসল আবাদ করা হয়েছে। একই জমিতে ১১ ধরনের ফসল আবাদ করে এলাকাজুড়ে চমক সৃষ্টি করেছেন কৃষক আমিরুল ইসলাম।
চলতি মৌসুমে মুন্সিগঞ্জে পূরণ হয়নি আলু আবাদের লক্ষ্যমাত্রা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, লক্ষ্যমাত্রার চেয়ে এবার ২১০৪ হেক্টর কম জমিতে আবাদ হয়েছে আলু। এদিকে আবাদ মৌসুমে ঘূর্ণিঝড় ও বৃষ্টির কারণে অধিকাংশ জমিতে আলুর আবাদ হয়েছে বিলম্বে।
এবছর আবহাওয়া অনুকূল ও চাষিদের অক্লান্ত পরিশ্রমে ঘূর্ণিঝড় জাওয়াদ ও সাম্প্রতিক সময়ের বৃষ্টির প্রভাব কাটিয়ে উঠেছে রাজবাড়ীর টমেটো চাষিরা। ফলে জেলায় টমেটোর বাম্পার ফলন হয়েছে।
বান্দরবানে এবার শিমের বাম্পার ফলন হওয়ায় শিম চাষিদের মনে বইছে আনন্দের জোয়ার। ভালো ফলন হওয়ায় আগের বছরের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন এ জেলার শিম চাষিরা।
ব্রকলি পুষ্টিকর সবজি হলেও মফস্বলে বেশ অপরিচিত। দেশের বিভিন্ন অঞ্চলে এটি ব্যাপকভাবে চাষ হচ্ছে। তবে অপরিচিত হওয়ায়, লক্ষ্মীপুরের ক্রেতারা সবজি হিসেবে এটি কিনতে আগ্রহী নয়। এতে বিপাকে পড়েছেন লক্ষ্মীপুরের কমলনগরের কৃষক মো. হারুন। তার ক্ষেতে প্রায় আড়াই হাজার ব্রকলি উৎপাদিত হয়েছে। কিন্তু বিক্রি করতে না পারা
পাবনার চাষিরা পেঁয়াজ চাষে এখন ব্যস্ত সময় পার করছেন। কন্দ বা মূলকাটা পেঁয়াজ চাষ করে কম লাভবান হওয়ায় তারা হালি বা চারা পেঁয়াজ নিয়ে এখন সিদ্ধান্তহীনতায় রয়েছেন। এবার জ্বালানি তেল ও সারের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়ে গেছে উৎপাদন খরচ। তারপরও পেঁয়াজ আবাদ চলছে উৎসবমুখর পরিবেশে। কৃষি শ্রমিকরা সূর্যোদয়ের আগেই মাঠে
ফরিদপুরে শুরু হয়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ। মুড়িকাটা পেঁয়াজ বিক্রি শেষ হয়েছে সম্প্রতি। এখন জমিতে পুরোদমে হালি পেঁয়াজ রোপণের ধুম পড়েছে। বীজ থেকে উৎপাদিত চারা রোপণ করা হচ্ছে মাঠজুড়ে। কৃষকরা তীব্র শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে কাক ডাকা ভোর থেকে সারাদিন পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।
আমাদের দেশে লতিরাজ কচু অনেক জনপ্রিয় সবজি। বর্তমানে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও লতি রপ্তানি করা হচ্ছে। কচুর লতি মূলত পানি কচুই। লতিরাজ কচুতে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। উৎপাদনের দিক দিয়ে মুখীকচুর পরই কচুর লতির স্থান।
বাংলাদেশ থেকে তাজা সবজি রপ্তানি হচ্ছে বিশ্বের ৪০টির বেশি দেশে। এরপরও বিশ্বজুড়ে বাংলাদেশের সবজির বাজারের ব্যাপ্তি খুবই সীমিত। এর অন্যতম কারণ দীর্ঘদিন ধরেই সবজি রপ্তানির সিংহভাগ যাচ্ছে ঘুরে ফিরে ছয়টি দেশে। বাকি দেশগুলো থেকে যে রপ্তানি আয় হচ্ছে তা হিসাবের তুলনায় খুবই নগণ্য।
শীতকালীন সবজি হিসেবে লাউ অনেক জনপ্রিয়। তবে এখন এটি সারাবছর চাষ করা হয়। এটির চাষ সাধারণত শীতকালে বসতবাড়ির আশপাশে করা হয়। লাউয়ের পাতা ও ডগা শাক হিসেবে খাওয়া যায়। শুধু লাউ নয় এর শাকও অনেক পুষ্টিকর।
আমাদের দেশে মটরশুঁটি একটি জনপ্রিয় শীতকালীন সবজি। এটি বিভিন্নভাবে খাওয়া যায়। যেমন, এটি কাঁচা ও শুকিয়ে ডাল হিসেবে খাওয়া যায়। অন্যদিকে ভেজে খেতেও বেশ মজার। মটরশুঁটি সুস্বাদু ও পুষ্টিকর সবজি। শুধু তাই নয় এটি উদ্ভিজ্জ আমিষের একটি বড় উৎস।
আলু সংরক্ষণের জন্য চাষিদের বসতবাড়ির উঁচু, খোলা ও আংশিক ছায়াযুক্ত স্থানে বাঁশ, কাঠ, টিন, ইটের গাঁথুনি ও আরসিসি পিলারে মডেল ঘর নির্মাণের চিন্তা করছে কৃষি বিপণন অধিদপ্তর। এজন্য 'আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন' শীর্ষক একটি প্রকল্প প্রস্তাব করেছে তারা। অবশ্য কয়েক বছর আগে এ নিয়ে একটি পাইল
আলু উৎপাদনে দেশের শীর্ষস্থানীয় জেলা মুন্সিগঞ্জ। স্বাভাবিক চাষ প্রক্রিয়া অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জেলায় আলু রোপণ শেষ হওয়ার কথা। তবে এ বছর তা হয়নি। আলুর বীজ রোপণ এখনো চলছে, চলবে আরও কিছুদিন। ঘূর্ণিঝড় জাওয়াদের থাবা এলোমেলো করে দিয়েছে সবকিছু।
বাংলাদেশের প্রেক্ষাপটে সূর্যমুখী একটি সম্ভাবনাময় তেল ফসল। শরীরের জন্য বিশেষ উপকারী হওয়ায় দেশে ক্রমেই বাড়ছে সূর্যমুখী তেলের চাহিদা। এরই মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত তিনটি জাত কৃষকদের মধ্যে নতুন আগ্রহ সৃষ্টি করেছে। কৃষকদের চাহিদার কথা মাথায় রেখে সূর্যমুখী নিয়ে কাজ করছে ময়মনসিং
প্রতি বছর তিস্তাপাড়ের মানুষ বন্যা, নদীভাঙন ও খরার সঙ্গে যুদ্ধ করছেন। এ বছরও কয়েক দফা বন্যার পর শেষ মুহূর্তে এক বন্যায় কৃষকের আশার গুড়ে বালি পড়েছে। গত ২০ অক্টোবরের আকস্মিক বন্যায় তিস্তা-তীরবর্তী পাঁচ উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
সবজির হাব (কেন্দ্র) ময়মনসিংহ সদর। এই উপজেলার বোরোর চর, চর পরাণগঞ্জ, চর খরিচাসহ বিভিন্ন ইউনিয়নের তিন হাজার হেক্টরের বেশি জমিতে চাষ হয় নানান সবজি। স্থানীয় চাহিদা পূরণ করে রাজধানী ঢাকা, এমনকি বিদেশেও যায় এই সবজি। চরগুলোতে উৎপাদিত সবজি থেকে বছরে আয় হয় প্রায় ২০০ কোটি টাকা।
শীতকালীন সবজি হিসেবে সবার কাছে শিম বেশ জনপ্রিয় একটি সবজি। শীত মৌসুম শুরুর দিকে উৎপাদন কম হওয়ায় বাজারে এর দাম বেশি থাকে। এই অসময়েও বেশি দামে শিম বিক্রির আশায় মেহেরপুরের চাষিরা শিম চাষে ঝুঁকে পড়েছেন।
ময়মনসিংহ সদর উপজেলার বোরোর চরের সবজির খ্যাতি দেশজুড়ে। এখানকার কাঁচামরিচ দেশ ছাড়িয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য-ইউরোপেও। ইতোমধ্যে ৬০ জনেরও বেশি কৃষককে নিয়ে তিনটি রপ্তানিকারক টিম করা হয়েছে। সবজি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস এলাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এ নিয়ে বেশ অগ্রসরও হয়েছে
ময়মনসিংহের মাটি কৃষির জন্য যেন স্বর্গতুল্য। সব ধরনের ফল-ফসল ফলে এখানকার মাটিতে। কিছু শিল্পের পাশাপাশি গোটা জেলার অর্থনীতি নিয়ন্ত্রণ করে মূলত কৃষি। একেকটি উপজেলা একেক রকম ফল-ফসলের জন্য বিখ্যাত। ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারেও দৃশ্যমান এখানকার ফসলের আধিপত্য। এমন একটি সবজি জেলার গফরগাঁও উপজেলার লাফা জাতে
'বারোমাসি বা গ্রীষ্মকালীন টমেটোর ফলন পাওয়া যায় ছয় থেকে সাত মাস। বাজার ব্যবস্থাও ভালো থাকে। বিক্রি করা যায় একশ টাকার ওপরে প্রতি কেজি। পাইকারিতে ২৫ কেজির ক্যারেট বিক্রি করা যায় তিন হাজার টাকায়। শীতকালীন টমেটোর চেয়ে গ্রীষ্মকালীন জাতের এই টমেটোতে আট থেকে ১০ গুণ বেশি আয় করা সম্ভব। এক বিঘা জমিতে যদি এই জা
টমেটো আমাদের দেশে সারাবছর পাওয়া গেলেও এটি মূলত শীতকালীন সবজি। দেশের বিভিন্ন স্থানে এখন এটি বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। তবে টমেটো চাষিরা এর বেশ কয়েকটি রোগ নিয়ে বেশ সমস্যায় পড়েন। ফলে প্রত্যাশিত ফসল তারা ঘরে তুলতে পারেন না। তাই টমেটো চাষ করার ক্ষেত্রে বেশ কিছু রোগ সম্পর্কে সতর্কতা অবলম্বন করা উচিত।
ভাগ্যান্বেষণে সিঙ্গাপুরে পাড়ি জমান এসএসসি পাস কামরুল হাসান। এক চাচা সেদেশে ছিলেন আগে থেকে। তিনি পাইলিং স্পেশালিস্ট হিসেবে কাজ করতেন। কামরুল গিয়ে কাজ নেন ইলেক্ট্রিক্যালের। দুজনেরই আয়-রোজগার ছিল বেশ ভালো। করোনাভাইরাসের হানায় দেশে ফেরেন ১০ বছর পর। লাখ টাকার বেশি বেতন ছিল সেখানে। কিন্তু আর যেতে পারলেন ন
রাজশাহীতে আগের চেয়ে টমেটোর আবাদ বেড়েছে প্রায় দ্বিগুণ। একারণে চলতি মৌসুমের শুরুতেই টমেটোর বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরুতে টমেটোর ব্যাপক উৎপাদন হওয়ায় কৃষকরাও লাভবান হচ্ছেন।
কুড়িগ্রামের চরাঞ্চলের বসতবাড়ির আশপাশে নারীরা শাক-সবজি চাষ ও গবাদিপশু পালন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। জেলার চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ সংলগ্ন প্রত্যন্ত চরাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর ফসল প্রতি বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। বাদ যায়নি চলতি বছরও।
করোনা মহামারির কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর থাইল্যান্ডের ঐতিহ্যবাহী বানর উৎসব শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা এ উৎসবে অংশ নিয়েছেন। দেশটির লোপবুলিতে হাজার হাজার দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করতেই মূলত এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবের প্রধান আকর্ষণ হচ্ছে বানরের জন্য প্রায় দুই টন ফল ও সবজির
মেহেরপুরে ফুলকপি ও বাঁধাকপির ক্ষেতে ব্যাপকহারে পোকা আক্রমণ করেছে। কৃষকরা বলছেন, জমিতে কালো মাথার পোকা ছড়িয়ে পড়েছে। এ পোকা কীটনাশক দিয়েও দমন করা যাচ্ছে না। পোকা দমনে ব্যর্থ হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। পোকা দমন বা নিধনে কৃষি অফিসের কোনো ধরনের সহায়তাও পাচ্ছেন না বলে কৃষকদের পক্ষ থেকে অভিযোগ করা হ
লাউ চাষ করে লাখোপতি হয়েছেন ফরিদপুরের মধুখালীর এক পরিবারের চার ভাই। সরেজমিনে দেখা যায়, উপজেলার মেকচামী ইউনিয়নের মেকচামী গ্রামের তাজউদ্দীন শেখ ও তার তিন ভাই বায়োজিদ শেখ, আবু সাঈদ শেখ ও আলমগীর শেখ চলতি মৌসুমে লাউ চাষ করে নিজেরা হয়েছেন স্বাবলম্বী হয়েছেন। এলাকায় আলোড়ন তুলেছেন লাউ চাষে। তাদের এই সাফল্য দে