সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

২ বছর পর থাইল্যান্ডে বানর উৎসব

করোনা মহামারির কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর থাইল্যান্ডের ঐতিহ্যবাহী বানর উৎসব শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা এ উৎসবে অংশ নিয়েছেন। দেশটির লোপবুলিতে হাজার হাজার দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করতেই মূলত এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবের প্রধান আকর্ষণ হচ্ছে বানরের জন্য প্রায় দুই টন ফল ও সবজির

শাকসবজি

করোনা মহামারির কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর থাইল্যান্ডের ঐতিহ্যবাহী বানর উৎসব শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা এ উৎসবে অংশ নিয়েছেন। দেশটির লোপবুলিতে হাজার হাজার দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করতেই মূলত এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবের প্রধান আকর্ষণ হচ্ছে বানরের জন্য প্রায় দুই টন ফল ও সবজির ব্যবস্থা করা।

উৎসবে শত শত ম্যাকক বানরকে ফলের স্তূপ ও মানুষের শরীরের উঠে নাচতে দেখা যায়। কলা ও আনারসের ওপরেও বানরগুলো ছুটাছুটি করে। এদের লেজ খুব লম্বা হয়।

এই উৎসবের আয়োজনে থাইল্যান্ডের মুদ্রায় খরচ ধরা হয় এক লাখ বাথ। যা তিন হাজার ডলারের সমান। এটি স্থানীয়দের একটি বাৎসরিক ঐতিহ্যবাহী উৎসব। লোপবুরিতে বানরদের ধন্যবাদ দিতেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কারণ বানর ওই এলাকায় পর্যটকদের আকৃষ্ট করে থাকে। এটি বানর প্রদেশ নামেও পরিচিত।

৩০টিরও বেশি বানরের উৎসব আয়োজন করা ইয়ংইউথ কিটওয়াতানাউসন্ট বলেন, আজকের বানর উৎসবটি বিশেষ একটি আয়োজন। কারণ লোপবুরির বানর দামি জিনিস পছন্দ করে।

তিনি বলেন, এবারের বানর উৎসবের স্লোগান হলো হুইলচেয়ার বানর। উৎসব থেকে যা আয় হবে তা দিয়ে একশ মানুষের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা হবে। করোনা মহামারির পর থ্যাইল্যান্ড পর্যটকদের আকৃষ্ট করতে নভেম্বর থেকে কোয়ারেন্টাইনের নিয়ম বাতিল করেছে। অবশ্য এই সুবিধা শুধু যারা টিকা নিয়েছেন তাদের জন্যই। এরই মধ্যে থাইল্যান্ডে ভ্রমণকারীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

মরক্কোর পর্যটক আইয়ুব বুখারি বলেন, আমি এই উৎসব দেখতে পেরে সত্যিই খুশি। এখন আমি অন্য একটি উৎসবে যাওয়ার কথা ভাবছি। এটি বেশ অপ্রত্যাশিত ছিল। বানরগুলো অসাধারণ বলেও জানান তিনি।

কয়েকজন পর্যটককে ক্যামেরা নিয়ে বানরদের সঙ্গে খেলতে দেখা গেছে। ঐতিহ্যের পুনঃপ্রবর্তন স্থানীয়দেরও খুশি করেছে। থানিদা ফুদজিব নামের একজন বলেন, দুই বছরের মধ্যে এই প্রথম বানররা সব ধরনের ফল ও সবজি খেতে পারলো। আমি এদের জন্য খুশি।

এমএসএম/টিটিএন/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()