মাছ চাষের আধুনিক ঘরোয়া পদ্ধতি ‘রাস’ নিয়ে অগ্রসর চীন
বাইরে থেকে দেখতে বৃহৎ বা ভারী শিল্পকারখানা। কিন্তু ভেতরে সুনসান নীরব এক কর্মযজ্ঞ। এখানেই এক নির্দিষ্ট আবর্তনের মধ্যে উৎপাদন করা হচ্ছে পোনা থেকে শুরু করে বাজারজাত উপযোগী মাছ।
বাইরে থেকে দেখতে বৃহৎ বা ভারী শিল্পকারখানা। কিন্তু ভেতরে সুনসান নীরব এক কর্মযজ্ঞ। এখানেই এক নির্দিষ্ট আবর্তনের মধ্যে উৎপাদন করা হচ্ছে পোনা থেকে শুরু করে বাজারজাত উপযোগী মাছ।
একদিকে সমুদ্রে জলদস্যুদের অত্যাচার আর অন্যদিকে ঘাটে নেই মাছ বিপণনের স্বাস্থ্যকর পরিবেশ। সবমিলিয়ে কক্সবাজারের ফিসারি ঘাটের সামুদ্রিক জেলেরা রয়েছেন নানা সংকটে।
অর্থনীতির অপার সম্ভাবনার নাম সমুদ্র। ব্লু-ইকোনমির এক অনন্য আধার। কিন্তু অপরিকল্পিতভাবে মাছ আহরণের জন্য দিন দিন হারিয়ে যাচ্ছে সামুদ্রিক মাছের প্রজাতি। কমে যাচ্ছে সামুদ্রিক প্রাণির প্রজাতির সংখ্যাও। বিনষ্ট হচ্ছে সমুদ্রের ইকোসিস্টেম তথা প্রাকৃতিক পরিবেশ। কাগজে কলমে আমাদের সামুদ্রিক মাছের প্রজাতির সংখ্
মৎস্যমাছ চাষের জন্য স্মার্ট প্রযুক্তি উদ্ভাবন করে আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশি তরুণ সফটওয়্যার প্রকৌশলী শফিউল আলম। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ার বৃহৎ উদ্ভাবন প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে ওই প্রকল্প। বিশেষজ্ঞরা বলছেন, নতুন উদ্ভাবিত ওই প্রকল্প মাছ উৎপাদন খাতে রাখবে অনন্য অবদান।
মৎস্যদেশে প্রথমবারের মতো গড়ে উঠেছে পোষা প্রাণীর হাসপাতাল। ঢাকার পূর্বাচলে অত্যাধুনিক সুবিধাসম্বলিত বিশ্বমানের ওই হাসপাতালের দ্বার উন্মোচন হবে ২৭ অক্টোবর।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডল বলেন, 'সুস্থ-সবল জাতি গঠনে প্রাণিজ আমিষের ভূমিকা অপরিসীম। যার একটি বড় অংশ আসে পোল্ট্রি খাত থেকে। তাই পোল্ট্রি শিল্পের উন্নয়নে প্রশিক্ষিত জনশক্তি দরকার। এ খাতকে এগিয়ে নিতে দক্ষ মানবসম্পদ তৈরিতে এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।'
বাংলাদেশময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চার গবেষক ২০১৮ সালের সেপ্টেম্বরে ইলিশের পূর্ণাঙ্গ জীবনরহস্য উন্মোচনের কথা জানান; তাদের আশা, এতে ইলিশের সংরক্ষণ ও উৎপাদন বাড়বে।
ভাসমান খাঁচায় মাছ চাষে সাফল্যের পর চাঁদপুরের পুরান বাজারের সোহেল মিয়াজী এবার টার্কি মুরগি পালন করে সাফল্য পেতে শুরু করেছেন। তিনি নিজ বাড়ির আঙিনার পতিত জমিতে টার্কি মুরগির খামার গড়ে তুলেছেন।
রংপুরে শখের বশে শৌখিন মাছের খামার গড়ে কয়েক বছরে কোটি টাকার বাণিজ্যে রূপ দিয়েছেন ব্যবসায়ী মৃদুল রহমান। তিনি বলেন, ঘরোয়া পরিবেশে ছোট পরিসরেই গড়ে তোলা সম্ভব শৌখিন মাছের পোনা উৎপাদনের খামার।
পুকুর কেটে বড় আয়োজনের মাছ চাষ, আর বহু রকমের ঝুট-ঝামেলা পেরিয়ে লাভ তোলার দিন অনেকটাই ফুরিয়ে আসছে। কেননা মাঠ কৃষি যেমন ঢুকে পড়ছে ঘরে একইভাবে মাছ চাষও এবার এসে গেছে ঘরের ভেতর। দেশে শুরু হয়েছে ইনডোর ফিশ ফার্মিং বা ঘরোয়া মাছ চাষ।
শীত এলেই আমাদের দেশের জলাশয়, বিল, হাওর, পুকুরে দেখা যায় নাম জানা অনেক পাখি। আমরা সেগুলোকে বলি অতিথি পাখি। অতিথি হলেও এরা আমাদের দেশে আসে নিজেদের জীবন বাঁচাতে।
চাঁপাইনবাবগঞ্জে বড় বিনিয়োগে গড়ে উঠেছে আধুনিক মাছের খামার। চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরে ২০ হেক্টর জায়গা নিয়ে বিশাল এ মাছের খামার যাত্রা শুরু করেছে দু বছর আগে। পরিকল্পিত নবাব মৎস খামারের ৩৬ টি পুকুরের পাড়ে রোপন করা হয়েছে দেশি বিদেশি বিভিন্ন ফলের গাছ।
মৎস্যইলিশের ঘ্রাণ মানে বাংলাদেশের সুবাস, এ ছিল এতদিন আবেগ ভালোবাসার গল্প। এখন এ গল্পই পরিণত হলো অধিকারে। শুধু বৈচিত্র্যেই নয় ইলিশ উৎপাদনেও বাংলাদেশ পৃথিবীতে এক নাম্বারে; দেশের সাগর নদীতে প্রাচুর্য বাড়ছে সুগন্ধী এই রূপালী ইলিশের। সেখান থেকেই বাংলাদেশির ইতিবাচক অহংকারের যাত্রা ‘ইলিশ আমাদের’।