লাইভস্টকচামড়ার দাম আগের মতোই, টার্গেট পূরণ না হওয়ার শঙ্কা পোস্তার আড়তদারদের
রাজধানীর লালবাগের পোস্তায় জমে উঠেছে কোরবানির পশুর কাঁচা চামড়ার বেচাকেনা। তবে, এবার সরকার দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করলেও গতবছরের দামেই বিক্রি হচ্ছে চামড়া। এবার চামড়ার সরবরাহও কম। সবমিলিয়ে চামড়া কেনার টার্গেট পূরণ না হওয়ার শঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।












