সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

হাটে না উঠতেই ফরিদপুর কাঁপাচ্ছে জেলার সবচেয়ে বড় গরু রাজাবাবু

সামনেই কোরবানির ঈদ। ফরিদপুরে কোরবানি উপলক্ষে একটি গরুর নাম রাখা হয়েছে রাজাবাবু। জেলার মধ্যে এটিই হচ্ছে সবচেয়ে বড় গরু। সবার নজর এখন ৩০ মণের বিশাল সেই 'রাজাবাবু'র দিকে। এই দানব আকৃতির গরুটিকে দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছে।

লাইভস্টক

সামনেই কোরবানির ঈদ। ফরিদপুরে কোরবানি উপলক্ষে একটি গরুর নাম রাখা হয়েছে রাজাবাবু। জেলার মধ্যে এটিই হচ্ছে সবচেয়ে বড় গরু। সবার নজর এখন ৩০ মণের বিশাল সেই 'রাজাবাবু'র দিকে। এই দানব আকৃতির গরুটিকে দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছে।

কোরবানি ঈদকে সামনে রেখে ফরিদপুরের সব খামারিরা এখন মহাব্যস্ত। এবার জেলায় চাহিদার চেয়েও বেশি গরু-খাসি প্রস্তুত আছে। তাই খামারিদের চোখেমুখে এখন আনন্দের হাসি। নাওয়া-খাওয়া ভুলে তারা গরু-ছাগলের যত্নে ব্যস্ত।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দেবিনগর গ্রামের কৃষক আদু মন্ডল সাড়ে তিন বছর ধরে একটি গরু বড় করেন। আদর করে নাম রাখেন রাজাবাবু। ৩০ মণ ওজনের রাজাবাবু লম্বায় ৯ ফুট আর উচ্চতায় ৬ ফুট। ফ্লেকভি জাতের এ গরুটি এখন চার দাঁতের। দেখতে বিশাল হলেও রাজাবাবু খুবই শান্ত। এই গরু দেখতে আদু মন্ডলের বাড়িতে সারাদিন ভিড় লেগে থাকে।

জেলা প্রাণিসম্পদ বিভাগের সূত্র মতে, ফরিদপুরে এবার পশুর চাহিদা ৯০ হাজারের মতো। তবে মজুত আছে ১ লাখ ৩ হাজারের অধিক। ৮ হাজারের বেশি খামারের গরু এখন স্থানীয় বাজার পেরিয়ে সারা দেশে যাওয়ার অপেক্ষায়। তবে বিপত্তি বেঁধেছে পশুখাদ্যের দাম নিয়ে। দাম বেশি হওয়ায় লাভের অঙ্ক নিয়ে চিন্তায় খামারিরা। তবে হাটে কোনো অসুস্থ বা ইনজেকশন দেওয়া গরু যেন না ওঠে, সেজন্য কাজ করছে জেলা প্রাণিসম্পদ বিভাগ।

রাজাবাবুর মালিক আদু মন্ডল জাগো নিউজকে বলেন, আমার একটি গাভীর পেট থেকে রাজাবাবুর জন্ম। জন্মের পর থেকে তাকে আমি লালনপালন করছি। সভ্যশান্ত,আমাদের সঙ্গে কোনো কাউতালি করে না। এইজন্যই তার নাম রেখেছি রাজাবাবু। আমার নিজস্ব চাষ করা ঘাস, খড়, ভুষি খাইয়েছি। বাইরের কোনো খাবার খাওয়াইনি। গত বছর গরুটি বিক্রি করতে পারিনি। এবার বিক্রি করে দেবো। তবে আমি কোনো দাম চাইবো না। যে কিনতে আসবে আলোচনা করে তার কাছে দাম চাইবো। রাজাবাবুর ওজন ৩০ মণ অর্থাৎ ১২০০ কেজি।

তিনি আরও বলেন, আমি ঘাস লাগাই, ধান লাগাই। আমি ধানের ভাত খাই, ওকে খড় খাওয়াই। ফরিদপুর জেলার মধ্যে আমার রাজাবাবু সবচেয়ে বড়। সে যে হাটে উঠবে সেই হাট কাঁপাবে। যিনি কিনে নিবেন তিনি জিতবেন। আমি কোনো অবৈধ খাদ্য-খানা ওর পেটে দেইনি। ওর এ পর্যন্ত কোনো অসুখও হয়নি।

আদু মন্ডলের স্ত্রী সাহেরা বেগম জাগো নিউজকে বলেন, রাজাবাবুকে খুব আদর-যত্ন করে নিজের সন্তানের মতো লালন পালন করেছি। ওর আচরণ রাজার মতো বলে শখ করে নাম রাখা হয়েছে রাজাবাবু। গরুটি অনেক শান্ত। তার বয়স সাড়ে তিন বছরের মতো। প্রতিদিন মানুষ দেখতে আসছে। কিন্তু কেনার জন্য তেমন কেউ আসেনি। বাড়ি থেকে বিক্রি না হলে হাটে তুলতে হবে। বিক্রির কথা শুনলে ওর জন্য খুব মায়া লাগে।

স্থানীয় বাসিন্দা আয়নাল শেখ ও ইয়াছিন মোল্লা বলেন, জেলার সবচেয়ে বড় গরুর নাম শুনে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতে আসছে। আমরা সারা বছর কাছ থেকে দেখেছি। গরুটিকে দেশি খাবার ছাড়া অন্য কিছু খাওয়াতে দেখিনি।

ফরিদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. কে. এম আসজাদ জাগো নিউজকে বলেন, এবার ফরিদপুরে বড় গরুর সংখ্যা খুব কম। মাঝারি সাইজের গরুর সংখ্যা বেশি। এবার রাজাবাবু নামের ৩০ মণ ওজনের এই গরুটি জেলার সবচেয়ে বড় গরু। জেলায় এবার চাহিদার চেয়ে বেশি পশু রয়েছে। আর ৩০ মণের রাজাবাবু এবার ফরিদপুরের কোরবানির হাট মাতাবে।

তিনি আরও বলেন, জেলার নয়টি উপজেলার খামারিদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং নিরাপদ মাংস উৎপাদন জন্য তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ প্রদান করা হয়েছে। জেলায় এবার ৮ হাজার ১৬৯ জন খামারি ১ লাখ ৩ হাজার ৩৬১টি গরু লালন পালন করছেন। এবার চাহিদা রয়েছে ৯০ হাজার ৮৬৪টি। এ জেলায় কোরবানির গরুর কোনো সংকট হবে না।

এন কে বি নয়ন/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()