সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

কোরবানির আমেজ ছড়াচ্ছে হাতিরঝিলের ক্যাটেল ফার্ম

রাজধানীর ব্যস্ততা, কোলাহল আর ধোঁয়াটে নগরজীবনের মাঝেও বছরের কিছু সময় শহর হঠাৎ করে বদলে যায়। বাতাসে মিশে যায় উৎসবের গন্ধ, মানুষের চোখে দেখা দেয় আলাদা উচ্ছ্বাস। পবিত্র ঈদুল আজহা ঘিরে এখন ঠিক সেই আবহই তৈরি হয়েছে ঢাকাজুড়ে।

লাইভস্টক

রাজধানীর ব্যস্ততা, কোলাহল আর ধোঁয়াটে নগরজীবনের মাঝেও বছরের কিছু সময় শহর হঠাৎ করে বদলে যায়। বাতাসে মিশে যায় উৎসবের গন্ধ, মানুষের চোখে দেখা দেয় আলাদা উচ্ছ্বাস। পবিত্র ঈদুল আজহা ঘিরে এখন ঠিক সেই আবহই তৈরি হয়েছে ঢাকাজুড়ে।

কোরবানির পশুর হাট এখনো পুরোপুরি জমে না উঠলেও বিভিন্ন ক্যাটেল ফার্মে শুরু হয়েছে পশু বিক্রি। রাজধানীর হাতিরঝিলে অবস্থিত 'সামরাই ক্যাটেল ফার্ম' এ এখন ভিড় বাড়ছে প্রতিদিন। কেউ আসছেন কোরবানির জন্য গরু পছন্দ করতে, কেউ আবার শুধু পরিবারের ছোটদের নিয়ে পশু দেখতে।

ফার্মটিতে ঢুকতেই প্রথম যে বিষয়টি চোখে পড়ে, তা হলো শিশু-কিশোরদের উচ্ছ্বাস। ছোট ছোট শিশু দূর থেকে গরু দেখেই চিৎকার করে উঠছে, এইটা কত বড়!, ওই গরুর শিং দেখো!

কেউ আবার মোবাইলে ছবি তুলছে, কেউ সাহস করে গরুর গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। শহুরে জীবনে যাদের প্রাণীর সঙ্গে পরিচয় কেবল বইয়ের পাতায় বা ইউটিউব ভিডিওতে সীমাবদ্ধ, তাদের কাছে এই অভিজ্ঞতা যেন ছোট্ট এক গ্রামীণ উৎসব।

ফার্মে দেশি জাতের ছোট, মাঝারি ও বড় আকারের গরু রাখা হয়েছে আলাদা আলাদা অংশে। সাদা, বাদামি, কালো কিংবা মিশ্র রঙের গরুগুলোকে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ চোখে পড়ার মতো। বিশেষ করে বড় আকৃতির গরুর সামনে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছেন।

শুধু দেশি গরুই নয়, এখানে রয়েছে ভুটানি গরুও। তুলনামূলক লম্বা গড়ন ও আলাদা শারীরিক বৈশিষ্ট্যের কারণে ভুটানি গরুগুলোর দিকে দর্শনার্থীদের কৌতূহল একটু বেশিই। এছাড়া রয়েছে বিভিন্ন জাতের ছাগলও। শিশুদের অনেকে ছাগলের পেছনে পেছনে হাঁটছে, আবার কেউ কেউ খাবার দেওয়ার চেষ্টা করছে।

ফার্মের কর্মীদের ব্যস্ততাও এখন বেড়ে গেছে কয়েকগুণ। পশু পরিচর্যা, খাবার দেওয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা সব কিছু সামলাতে তাদের দিন কাটছে দৌড়ঝাঁপের মধ্য দিয়ে। তারা জানান, ঈদ যত ঘনিয়ে আসবে, দর্শনার্থী ও ক্রেতার সংখ্যা আরও বাড়বে।

বর্তমানে নগরজীবনে অনেক শিশুই কোরবানির পশু কাছ থেকে দেখার সুযোগ খুব কম পায়। ফলে এমন ক্যাটেল ফার্মগুলো কেবল কেনাবেচার জায়গা নয়, অনেক পরিবারের জন্য হয়ে উঠছে ঈদের আগাম আনন্দের অংশ। এখানে এসে শিশুরা পশুর সঙ্গে পরিচিত হচ্ছে, কোরবানির তাৎপর্য বুঝতে শিখছে এবং পরিবারের সঙ্গে কাটাচ্ছে আনন্দঘন সময়।

সন্ধ্যার পর ফার্মের পরিবেশ যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। হাতিরঝিলের আলো ঝলমলে পরিবেশের সঙ্গে গরুর ডাক, মানুষের ভিড় আর শিশুদের হাসির শব্দ মিলেমিশে তৈরি করছে ভিন্ন এক নগর-ঈদের আবহ।

কোরবানির ঈদ মানেই শুধু পশু কেনা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ত্যাগ, ভালোবাসা ও ভাগাভাগির শিক্ষা। সেই আবেগেরই ছোট্ট এক প্রতিচ্ছবি এখন দেখা যাচ্ছে হাতিরঝিলের সামরাই ক্যাটেল ফার্মে। শহরের কংক্রিটের ভিড়ের মাঝেও এখানে যেন ঈদের প্রাণ ছুঁয়ে যাচ্ছে মানুষকে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

বাজার ব্যবস্থাপনা

ঢাকার বাজারে আটা-ময়দার দাম বাড়ল, মুরগি ও ডিম এখনো চড়া

এক মাসে খোলা আটার কেজিতে ৫ টাকা ও ময়দায় ১০ টাকা বেড়েছে; ব্রয়লার মুরগি ১৯০–২০০ টাকা কেজি আর ডিম ডজন ১৫০ টাকায় আটকে আছে দেড় মাস ধরে।

প্রথম আলো১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

দুগ্ধ চেকঅফের অর্থ আর ইএসজি কর্মসূচিতে ব্যয় করা যাবে না, ঘোষণা ইউএসডিএর

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ দুগ্ধ চেকঅফ তহবিল থেকে পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) উদ্যোগে অর্থায়ন বন্ধ করেছে এবং অন্য সব পণ্যের চেকঅফেও একই নিয়ম প্রয়োগের নির্দেশ দিয়েছে।

usda১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাদ্য সংকটে হাইতির ১৩ হাজার পরিবারে পৌঁছাচ্ছে বীজ ও ছোট গবাদিপশু

আঞ্চলিক মানবিক তহবিলের অর্থায়নে এফএওর জরুরি খাদ্য উৎপাদন কর্মসূচি হাইতির তিনটি সবচেয়ে সংকটাপন্ন বিভাগে ২০৫ টনের বেশি বীজ ও ১ লাখ ৬০ হাজারের বেশি ছোট প্রাণী বিতরণ করছে।

এফএও নিউজরুম১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()