ফলঈশ্বরদীতে লিচু মেলা আজ, আসছেন দুই মন্ত্রী
লিচু উৎপাদনের রাজধানী খ্যাত পাবনার ঈশ্বরদীতে আজ থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী 'লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা'। বর্ণাঢ্য এ আয়োজনে যোগ দিতে ঈশ্বরদীতে আসছেন সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।












