সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

কোরবানির পশু ঘিরে জমে উঠেছে গো-খাদ্যের বেচাকেনা

আর মাত্র একদিন পরই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এ উৎসবের প্রধান অনুষঙ্গ কোরবানি। এরই মধ্যে অনেকেই পশু কিনেছেন, আবার অনেকে শেষ মুহূর্তে কেনার জন্য অপেক্ষা করছেন। প্রতি বছরের মতো এবারও কোরবানির পশুর পাশাপাশি হাটের আশপাশে গড়ে উঠেছে পশুখাদ্যের অস্থায়ী ও মৌসুমি বাজার।

লাইভস্টক

আর মাত্র একদিন পরই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এ উৎসবের প্রধান অনুষঙ্গ কোরবানি। এরই মধ্যে অনেকেই পশু কিনেছেন, আবার অনেকে শেষ মুহূর্তে কেনার জন্য অপেক্ষা করছেন। প্রতি বছরের মতো এবারও কোরবানির পশুর পাশাপাশি হাটের আশপাশে গড়ে উঠেছে পশুখাদ্যের অস্থায়ী ও মৌসুমি বাজার।

শুধু হাটকেন্দ্রিক নয়, রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে বসেছে এসব অস্থায়ী দোকান। মৌসুমি ব্যবসায়ীরা খড়, ঘাস, ভূসিসহ নানা ধরনের পশুখাদ্য সাজিয়ে রাস্তার ধারে বা ভ্যানগাড়িতে সাজিয়ে বসে, দাঁড়িয়ে বিক্রি করছেন।

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর কাওরানবাজার, যাত্রাবাড়ী, শনির আখড়াসহ নগরের বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে এমন চিত্র দেখা গেছে। প্রতি আঁটি কাঁচা ঘাস বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়, প্রতি আঁটি খড় ২০ থেকে ২৫ টাকা, গমের ভূসির কেজি মানভেদে ৫০ থেকে ৮০ টাকা, ছোলার ভূসি ১০০ টাকা, খেসারি ৮০ টাকা ও কলাই ভূসি ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রির জন্য সাজিয়ে রাখা গো-খাদ্য/ছবি: জাগো নিউজ

খৈল ৬০ থেকে ৭০ টাকা, কুঁড়া ৩০-৪০ টাকা এবং কাঁঠালপাতার আঁটি ৩০-৩৫ এবং বড় আঁটি ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। বস্তা ভর্তি কাঁঠালপাতা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়। রংবেরঙের মালা ১৫০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, সোমবার (২৫ মে) সকাল থেকে পশুর এসব খাবার বিক্রি করছেন তারা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে এসব খাদ্যসামগ্রী নিয়ে এসেছেন ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদুল আজহাকে কেন্দ্র করে কাওরান বাজারের অনেক ক্ষুদ্র ব্যবসায়ী গো-খাদ্যের মৌসুমি ব্যবসায়ী হিসেবে বেচাকেনা করছেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()