দেশবাসীকে পরিবেশবান্ধব উপায়ে কোরবানি দেওয়ার আহ্বান কৃষিমন্ত্রীর
দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
এই সূত্রের খবর আমরা সংক্ষেপ, পুনর্লিখন বা অনুবাদ করে তাদের নামেই প্রকাশ করি · ৬২৩৮টি প্রতিবেদন
দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
পবিত্র ঈদুল আজহার আগের দিন রাজধানীর গাবতলীর পশুর হাটে দেখা গেছে ভিন্ন চিত্র। গরু-ছাগলের পাশাপাশি সৌখিন ক্রেতাদের জন্য আনা দুম্বার বাজারেও দেখা দিয়েছে ক্রেতা সংকট। উচ্চ দাম ও ক্রেতাদের কম আগ্রহে বিক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ।
পার্বত্য জেলা বান্দরবানের বাজার এখন দেশি-বিদেশি নানা জাতের রসালো ফলে ভরপুর। বর্ষা মৌসুম শুরুর আগেই জেলার বিভিন্ন হাট-বাজার ও ফলের দোকানে উঠতে শুরু করেছে স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি সুস্বাদু আমসহ অন্য ফল। তবে দেখতে আকর্ষণীয় ও সুস্বাদু হওয়ায় স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের মাঝেও বেড়
কিছুক্ষণ পর পর রাজধানীর গাবতলী হাটে আসছে কোরবানির পশুবাহী ট্রাক। সকালে ঝুম বৃষ্টির পর ক্রেতার উপস্থিতিও কম। ক্রেতা কম এবং টানা বৃষ্টির কারণে গরুর দামে ধস নেমেছে বলে দাবি ব্যাপারি ও খামারিদের। তবে একদিনের ব্যবধানে দাম কিছুটা কমায় স্বস্তিতে ক্রেতারা।
আমপ্রেমীদের কাছে গ্রীষ্ম মানে কেবল একটি ঋতু নয়, এটি একটি আবেগ। ফ্রিজ থেকে বের করা ঠান্ডা আমের রসালো স্লাইস, আমরস কিংবা ম্যাঙ্গো শেক ছাড়া যেন গরমকাল জমেই না। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রান্তে নানা জাতের আম উৎপাদিত হলেও লখনউয়ের কাছে ছোট্ট একটি শহর নিজের সুখ্যাতি দিয়ে তৈরি করেছে এক অনন্য ইতিহাস। শহরটি
আসন্ন ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর শাহজাহানপুর ও কমলাপুর পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা। সকাল থেকেই দুই হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেলেও দুপুরের আকস্মিক বৃষ্টিতে কিছু সময়ের জন্য স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। বৃষ্টি ও কাদা-পানির কারণে ভোগান্তিতে পড়েন ক্রেতা-বিক্রেতা।
একটা সময় ছিল যখন কোরবানির জন্য হাট থেকে গবাদি পশু (গরু, মহিষ, ছাগল কিংবা উট) কেনার পর সেগুলো পায়ে হেঁটে দূরদূরান্ত থেকে বাড়িতে নিয়ে আসা হতো। যার কাছ থেকে গরু কেনা হতো সেই বিক্রেতাও অনেক সময় সঙ্গে আসতেন। পরিবারের মুরব্বিদের সঙ্গে হাট থেকে গরু আনতে যাওয়ার জন্য ভাই-বোন কিংবা সন্তানদের বায়না ছিল
ঈদুল আজহা মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। একে কোরবানির ঈদও বলা হয়ে থাকে। প্রতিবছর আরবি বর্ষপঞ্চির জিলহজ মাসের ১০ তারিখে কোরবানির ঈদ উদযাপন করা হয়। এ সময় আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলিম সম্প্রদায়ের একটি অংশ পশু কোরবানি করে থাকেন।
খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা অঞ্চলে গরুর মাংসের স্বাদ ও ঘ্রাণ বাড়াতে ঐতিহ্যবাহী মসলা হিসেবে চুইঝালের ব্যবহার দীর্ঘ দিনের। কোরবানি সামনে রেখে বাগেরহাটে বেড়েছে চুইঝালের চাহিদা। ফলে বেড়েছে দামও।
কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর বিভিন্ন পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা। ছোট ও মাঝারি গরুর পাশাপাশি এবার হাটে ক্রেতাদের নজর কাড়ছে বিশালাকৃতির দেশি গরু। রাজধানীর আফতাবনগর সংলগ্ন সানভ্যালি বালুরমাঠে বসা অস্থায়ী পশুর হাটে এমনই দুটি বড় গরু নিয়ে এসেছেন পাবনার ব্যাপারী বাহার আলী। তার দাবি, ব্রাহামা জাতের গরু
পুরান ঢাকার ধোলাইখাল সড়কের দুই পাশে এখন শুধু গরু আর গরু। দূর-দূরান্ত থেকে আসা খামারিদের ট্রাক, একের পর এক পশু নামানোর ব্যস্ততা আর ক্রেতাদের হাঁটাহাঁটি— সব মিলিয়ে আসন্ন ঈদুল আজহাকে ঘিরে এখানে তৈরি হয়েছে এক ভিন্ন পরিবেশ।
গলায় মোটা চেইন। বিশাল দেহের ষাঁড়। সামনে ঝুলছে 'কমিশনার' লেখা প্ল্যাকার্ড। এমন ব্যতিক্রমী নাম আর আকারের কারণে পশুর হাটে ক্রেতা-দর্শনার্থী নজর কেড়েছে। ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন সার্কিট হাউজ মাঠের কোরবানির পশুর হাটে বিশাল আকৃতির এই ষাঁড় দেখা গেছে।
একদিন পরই পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার কোরবানিকে কেন্দ্র করে এরইমধ্যে জমে উঠেছে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলী।