পরিবেশশীতের শুরুতেই জলাশয়ে পরিযায়ী পাখির মেলা
সবুজ দুর্বাঘাসে পা ফেলতেই শিশির বিন্দুকণার পরশ বুলিয়ে দেয়। ঠিক তখনই অনুভূতির ভাষায় শব্দ জমাট হয় এ যেন শীতের আগমন। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বিতীয় ক্যাম্পাস খ্যাত নারিকেলবাড়িয়ায় জলাশয়ে এ বার্তা নিয়ে এসেছে পরিযায়ী পাখিরা। বিকেল হতেই খুনসুটিতে মেতে উঠছে পরিযায়ী পাখির দল।












