শাকসবজিসবজি চাষে স্বাবলম্বী এক ইউনিয়নের চারশ কৃষক
সিলেটের সীমান্ত উপজেলা জৈন্তাপুরে গত কয়েক বছর ধরে সবজির চাষ বেড়েছে। উপজেলার এক ইউনিয়নেই সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন চার শতাধিক কৃষক। অথচ চার থেকে পাঁচ বছর আগেও এই ইউনিয়নের লোকজন পাথর কোয়ারিতে কাজ করতেন। কিন্তু সরকার পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা দিলে তারা শাকসবজি চাষে মনোযোগী হন।












