সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৩%বাতাস ৬ কিমি/ঘবৃষ্টি ০.৬ মিমি

খাদ্যের সন্ধানে লোকালয়ে ভোঁদড়

ভোলায় পুকুরে মাছ ধরতে গিয়ে ধরা পড়ল বিরল প্রজাতির বনভোঁদড়।

ভোলায় পুকুরে মাছ ধরতে গিয়ে ধরা পড়ল বিরল প্রজাতির বনভোঁদড়।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরির অভয়ারণ্যে ওই ভোঁদড়টি অবমুক্ত করেছে বন বিভাগ।

স্থানীয়রা জানান, চরফ্যাশন পৌর ৮নং ওয়ার্ডের মো. গিয়াস উদ্দিন তার বাড়ির পুকুরে শুক্রবার (১৩ নভেম্বর) মাছ ধরতে গেলে ওই বিরল প্রজাতির কালো-বাদামী রংয়ের বনভোঁদড়টি ধরা পড়ে। পরে চরফ্যাশন উপজেলার বন বিভাগের কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে রাতে তার বাড়ি থেকে বনভোঁদড়টিকে উদ্ধার করে নিয়ে যায়।

চরফ্যাশন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, শুক্রবার রাতে বনভোঁদড়টি উদ্ধার করি। শনিবার সকালে চর কুকরি-মুকরি বনে সেটি অবমুক্ত করা হয়।

তিনি আরও জানান, ওই বনভোঁদড়টি বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। ধারণা করা যাচ্ছে খাদ্যের সন্ধানে বনভোঁদড়টি লোকালয়ে চলে আসে।

জুয়েল সাহা বিকাশ/এএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

নিষেধাজ্ঞার ২২ দিন সাগরে থেকে ইলিশ ধরার অভিযোগ, চরফ্যাশনের ঘাটে পচা মাছের দুর্গন্ধ

নিষেধাজ্ঞা শেষে চরফ্যাশনের সামরাজ মৎস্যঘাটে ফেরা কিছু ট্রলারের ইলিশের বড় অংশ পচা; এক জেলে বলেন, ৮ অক্টোবরের আগেই সাগরে গিয়ে ২২ দিন মাছ ধরেছেন তাঁরা।

আজকের পত্রিকা১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

দুই উৎসের বর্জ্য ঠেকালে হালদার ৮০ শতাংশ দূষণ কমতে পারে, বলছেন গবেষকেরা

অনন্যা আবাসিক এলাকা হয়ে আসা সিটি করপোরেশনের বর্জ্য আর বাহির সিগন্যাল শিল্প এলাকার বর্জ্য সামলাতে পারলে হালদার দূষণ অনেকটাই কমবে; এ বছর মা-মাছের ডিম মিলেছে প্রায় ৬ হাজার কেজি।

দৈনিক বাংলা১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

গাপ্পির চেয়ে বেশি মশার লার্ভা খায় দেশি তিন মাছ, গবেষণাগারের পরীক্ষায় ফল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরীক্ষায় নাপিত খয়রা, জেব্রাফিশ ও ব্লু পাঞ্চাক্স দূষিত পানিতেও বিদেশি গাপ্পির চেয়ে অনেক বেশি কিউলেক্স ও এডিস মশার লার্ভা খেয়েছে।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)