লাইভস্টকঅফ সিজনে শসার ফুলের মধুতে মেতেছেন মৌচাষিরা
চলতি বছর মধু উৎপাদনের মৌসুম শেষ হলেও দিনাজপুরে অফ সিজনে শসা ফুলে নতুন সম্ভাবনা দেখছেন মৌচাষিরা। শসা ফুল থেকে মধু আহরণে সফলতা পেয়েছেন দিনাজপুরের তরুণ মৌ খামারি রাকিব হাসান রিফাত। এরইমধ্যে তিনি শসা ফুলের মধু আহরণ করে বাজারজাত করতে শুরু করেছেন।












