সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

প্রথমবারের মতো ইংল্যান্ডে যাচ্ছে দিনাজপুরের আম

সুস্বাদু লিচুর পর এবার প্রথমবারের মতো ইংল্যান্ডে যাচ্ছে দিনাজপুরের আম। জেলার বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের দারইল গ্রামের মমিনুল ইসলামের দুটি বাগান থেকে নেওয়া হচ্ছে এ আম।

ফল

সুস্বাদু লিচুর পর এবার প্রথমবারের মতো ইংল্যান্ডে যাচ্ছে দিনাজপুরের আম। জেলার বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের দারইল গ্রামের মমিনুল ইসলামের দুটি বাগান থেকে নেওয়া হচ্ছে এ আম।

বুধবার (১২ জুলাই) দুপুরে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে সাংবাদিকদের কাছে আম রপ্তানির বিষয়টি ঘোষণা করেন উপ-পরিচালক কৃষিবিদ মো. নুরুজ্জামান।

তিনি বলেন, ইংল্যান্ডের লি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে ৫০০ কেজি আম। এর মধ্যে রয়েছে বারি-৪ জাতের ৩০০ কেজি এবং ব্যানানা ম্যাংগো জাতের ২০০ কেজি। আজ দিনাজপুর থেকে এগুলো ঢাকায় পাঠানো হচ্ছে। ঢাকা থেকে বিমানযোগে এ আম পৌঁছাবে ইংল্যান্ডে।

এর আগে একই উপজেলার চকভবানী গ্রামের আফজাল হোসেনের বাগান থেকে লিচু পাঠানো হয়েছিল ফ্রান্সে। লিচুর পর এবার ইউরোপ মহাদেশের ইংল্যান্ড জয় করতে যাচ্ছে দিনাজপুরের আম।

দিনাজপুর কৃষি বিভাগ বলছে, দিনাজপুর মূলত লিচুর জন্য বিখ্যাত হলেও ধীরে ধীরে আমচাষ বাড়ছে। দিনাজপুরের আম গুণে-মানে অনন্য হওয়ায় রপ্তানির উদ্যোগ নেয় স্থানীয় কৃষি বিভাগ। কৃষি বিভাগের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় জেলার বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের দারইল গ্রাম থেকে মমিনুল ইসলামের দুটি বাগানকে বেছে নেয় কৃষি বিভাগ। কীটনাশক ছাড়া প্রাকৃতিকভাবে পরিচর্যা করা হয় এসব বাগানকে। এছাড়া আরও চারটি বাগান থেকে বারোমাসি, লেট ভেরাইটির ব্যানানা ম্যাংগো এবং ৪ মেট্রিক কাটিমন টন আমও প্রস্তুত রাখা আছে। রপ্তানির জন্য প্রস্তুত এ আমগুলো রপ্তানিকারক প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক ধাপে ধাপে পাঠানো হবে।

আমবাগানের মালিক মোমিনুল ইসলাম বলেন, 'আমার বাগানের আম দেশের সীমানা পেরিয়ে প্রথমবারের মতো বিদেশে যাচ্ছে। আমার বাগানের আম বিষমুক্ত ও নিরাপদ। আশা করি আমার বাগানের উৎপাদিত আম বিদেশে বাংলাদেশের সুনাম অর্জন করবে।'

বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম বলেন, কিছুদিন আগে বিরলের লিচু ফ্রান্সে রপ্তানি হয়। কিন্তু লিচুর পাশাপাশি দিনাজপুরে আমের ব্যাপক উৎপাদন হচ্ছে। তাই লিচুর মতো আমও বিদেশে রপ্তানির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

এমন উদ্যোগ কৃষির উন্নয়নে অবদান রাখবে বলে মন্তব্য করেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. নুরুজ্জামান।

এমদাদুল হক মিলন/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()