ফসল২৫ টাকায় করা যাবে ফসলি জমির মাটি পরীক্ষা
দেশের ৪৯ জেলার ৫৬টি উপজেলায় মাটি পরীক্ষা করা হবে ভ্রাম্যমাণ গবেষণাগারের মাধ্যমে। কৃষকেরা মাত্র ২৫ টাকা ভর্তুকি মূল্যে (প্রকৃত খরচ ৪৪০ টাকা) ফসলি জমির মাটি পরীক্ষা করতে পারবেন। সারাদেশে ১৭ নভেম্বর থেকে সরাসরি মাটি পরীক্ষা করে সার সুপারিশ কার্ড বিতরণ করা হবে।












