সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ নভেম্বর ২০২৬
ঢাকা২৯°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৪%বাতাস ৬ কিমি/ঘ

২৮ ধরনের দেশি ফল নিয়ে পুলিশের উৎসব

চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে নানা ধরনের দেশি ফল নিয়ে গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে নানা ধরনের দেশি ফল নিয়ে গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুন) বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পুলিশ লাইনস ড্রিলসেডে গ্রীষ্মকালীন এ ফল উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, দেশীয় ফল আমাদের ঐতিহ্য। এজন্য আমাদের জেলা পুলিশের সদস্যদের জন্য গ্রীষ্মকালীন ফল উৎসবের আয়োজন করা হয়েছে। কারণ এ মৌসুমে এই ফলমূলগুলো বেশি পাওয়া যায়। এখানে তারা বিভিন্ন ধরনের দেশীয় ফলের স্বাদ নিতে পারবেন। পাশাপাশি বিভিন্ন দেশীয় ফলের সঙ্গে পরিচয়ও হবে।

উৎসবে কাঠাল, জাম, পেয়ারা, লটকন, তরমুজ, আনারস, পেঁপে, কামরাঙা, কলা, তালের শাস, আনার, জামবুরাসহ ২৮ ধরনের দেশীয় ফলমূল নিয়ে এই আয়োজন করা হয়।

এসময় অন্যান্যের ভেতর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. রিজওয়ান সাঈদ জিকু, জেলা প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত প্রমুখ।

শরীফুল ইসলাম/এনআইবি/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

খাগড়াছড়িতে মাল্টা চাষে ভাগ্য বদল, রয়েছে কিছু চ্যালেঞ্জও

পাহাড়ের ঢালে সারি সারি মাল্টার গাছ। সবুজ পাতার ফাঁকে ঝুলছে থোকায় থোকায় মাল্টা। বাগানে ভালো ফলন, বাজারে চাহিদা-সব মিলিয়ে পাহাড়ের চাষীদের মুখে এখন স্বস্তির হাসি। মাল্টা চাষ বদলে দিয়েছে তাদের জীবিকা, তৈরি হয়েছে স্থানীয় শ্রমজীবী মানুষের কর্মসংস্থান। তবে সম্ভাবনার এ বাগানে রয়েছে কিছু সংকটও। সংরক্ষণের ব্য

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
সিরাজগঞ্জের বাগবাটি হাটে দিনে ৩০ থেকে ৩৫ টন জলপাই বিক্রিএগ্রোবিজ

সিরাজগঞ্জের বাগবাটি হাটে দিনে ৩০ থেকে ৩৫ টন জলপাই বিক্রি

সিরাজগঞ্জ সদরের বাগবাটি জলপাই হাটে মৌসুম শুরুর পর প্রতিদিন হাট বসছে; উপজেলায় ১০১ হেক্টরে জলপাইয়ের আবাদ, উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯০৫ মেট্রিক টন।

কৃষি সময়১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ধুরুং নদীর চরে সাম্মাম চাষে এখলাছ উদ্দিনের সাফল্যফল

ধুরুং নদীর চরে সাম্মাম চাষে এখলাছ উদ্দিনের সাফল্য

চট্টগ্রামের ফটিকছড়িতে ৪০ শতক জমিতে প্রথমবার সাম্মাম চাষ করে এখলাছ উদ্দিন এরই মধ্যে ১ হাজার ৮০০ কেজি ফল বিক্রি করে ১ লাখ ৮ হাজার টাকা আয় করেছেন।

কৃষি সময়১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)