জমে উঠেছে পশুর হাট, বেশি হাসিল নেওয়ার অভিযোগ
নীলফামারীতে কোরবানির ঈদকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে পশুর হাট। এসব হাটে পর্যাপ্ত পরিমাণে দেশি গরু-ছাগল উঠতে শুরু করেছে। শুরু হয়েছে বেচাকেনা। হাটগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসছেন। ক্রেতা বিক্রেতায় মুখর জেলার প্রতিটি পশুর হাট।
