সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°মেঘলাআর্দ্রতা ৬৯%বাতাস ৯ কিমি/ঘ

অতিরিক্ত পাকা কলা খেলে শরীরে যা ঘটে

পাকা কলা ঘরে একদিন রেখে দিলেই তা অতিরিক্ত পেকে হলুদ খোসাতে কালচে-খয়েরি ছোপ ধরতে শুরু করে। এ ধরনের কলা সাধারণত কেউ খেতে চান না।

পাকা কলা ঘরে একদিন রেখে দিলেই তা অতিরিক্ত পেকে হলুদ খোসাতে কালচে-খয়েরি ছোপ ধরতে শুরু করে। এ ধরনের কলা সাধারণত কেউ খেতে চান না।

তবে একটু পেকে গিয়েছে বলে তা ফেলেও দেওয়া যায় না। অনেকেই বেশি পাকা কলার সঙ্গে আটা বা ময়দা মিশিয়ে প্যানকেক তৈরি করেন। তবে এ ধরনের কলা খাওয়া কি আদৌ শরীরের জন্য ভালো?

চিকিৎসকদের মতে, এ ধরনের কলা শরীরের জন্য ক্ষতিকর। কলাতে পটাশিয়াম, ফাইবার, নানা ধরনের ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট থাকা সত্ত্বেও তা শরীরের ক্ষতি করতে পারে। কারণ কলা একটু বেশি পেকে গেলেই তার মিষ্টত্ব বাড়ে।

আরও পড়ুন

আর সে কারণে সেটি খেতে পছন্দ করেন অনেকে। তবে তাতে কিছু ক্ষতি হয়। কলা বেশি পেকে গেলে, তার স্টার্চ ভাঙতে শুরু করে ও সেগুলো চিনিতে পরিণত হয়।

সাধারণ হলুদ কলার তুলনায় বেশি পেকে কালচে হয়ে যাওয়া কলায় প্রায় ৩ গ্রাম বেশি চিনি থাকে। এই কলা রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। এছাড়া বেশি পেকে যাওয়া কলায় ফাইবারের পরিমাণও কমতে থাকে। ফলে তা স্বাস্থ্যের জন্য ততটাও ভালো নয়।

কলা পচনশীল খাবার। অতিরিক্ত পেকে যাওয়া কলার মধ্যে সহজেই ছত্রাক বাসা বাঁধতে পারে। যা খোলা চোখে সহজে দেখা যায় না।

ফলে খাবারের সঙ্গে তা পেটের মধ্যে গিয়ে গোল পাকাতে শুরু করে। এ ধরনের পাকা কলা খেলে ডায়রিয়ার ঝুঁকি বাড়ে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

অরুণাচলের জিরো থেকে পরীক্ষামূলকভাবে ১.৫ টন কিউই গেল দুবাইয়ে

আল কুসাইসের লুলু হাইপারমার্কেটে প্রদর্শিত হয়েছে এই ফল; বিদেশি ক্রেতার সাড়া যাচাই করাই উদ্দেশ্য।

অ্যাগ্রোস্পেকট্রাম৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

কুল্লুর সিন্দুরি ডালিম গেল দুবাইয়ে, যুক্ত প্রায় ৬০০ কৃষকের সংগঠন

৬৫০ বাক্সে ১ দশমিক ৩ টন ডালিম রপ্তানিতে সহায়তা করেছে ভারতের অ্যাপেডা; সরাসরি কেনা হয়েছে স্থানীয় কৃষক ও ভুন্টার এফপিও থেকে।

অ্যাগ্রোস্পেকট্রাম৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

প্রোটিনভিত্তিক জৈব ছত্রাকনাশক প্রযুক্তি: নেদারল্যান্ডসে ৩৫০ হেক্টরে পরীক্ষার অনুমতি

বায়োটালিসের ইভোকা এনজি টমেটো, শসা ও স্ট্রবেরিতে কৃষকের মাঠে পরীক্ষা হবে; ফসল বিক্রিও করা যাবে, ইউরোপে বাজারে আসার লক্ষ্য ২০২৯।

অ্যাগ্রিবিজনেস গ্লোবাল৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)