ফলমানিকগঞ্জে খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা
নভেম্বরের প্রথম সপ্তাহেই মানিকগঞ্জের গ্রামে গ্রামে বইতে শুরু করেছে শীতের হিমেল হাওয়া। শীতের আগমনি বার্তার সঙ্গে নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে খেজুর গাছ। সারাবছর অযত্নে পড়ে থাকা এসব গাছ এখন গাছিদের (রস সংগ্রহকারীদের) কাছে মূল্যবান সম্পদে পরিণত হয়েছে।












