সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেলো কলেজছাত্রের

ঝিনাইদহের শৈলকূপায় সাপের কামড়ে অপু বিশ্বাস (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

পরিবেশ

ঝিনাইদহের শৈলকূপায় সাপের কামড়ে অপু বিশ্বাস (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) দিনগত রাতে বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে শনিবার ভোরের দিকে তার মৃত্যু হয়।

শৈলকূপার ব্রহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। অপু বিশ্বাস সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের সেকেন্দার জোয়ার্দ্দারের ছেলে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শৈলকূপা সিটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল অপু বিশ্বাস। শুক্রবার দিনগত রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় তার হাতে সাপে দংশন করে। পরে সে তার বাবাকে হাতে জ্বালা-যন্ত্রণা হচ্ছে বলে জানান। পরে পরিবারের লোকজন তাকে ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করান।

একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে অপুকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যান তিনি।

শাহজাহান নবীন/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()