সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

গভীর রাতে আম বাগানে নিয়ে বিএনপি নেত্রীকে পেটান এএসপি-ওসি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী শাহনাজ খাতুনকে গ্রেফতার করে আম বাগানে নিয়ে পেটানোর অভিযোগ উঠেছে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (এএসপি) মো. ইয়াসির আরাফাত ও ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের বিরুদ্ধে।

ফল

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী শাহনাজ খাতুনকে গ্রেফতার করে আম বাগানে নিয়ে পেটানোর অভিযোগ উঠেছে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (এএসপি) মো. ইয়াসির আরাফাত ও ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের বিরুদ্ধে।

সোমবার (১৪ জুলাই) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুন।

শাহনাজ খাতুন বলেন, ভোলাহাটে আমার একজন মহিলা কর্মী স্বামীর দ্বারা নির্যাতিত হয়েছে। তিনি ভোলাহাট থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করতে গেলে ওসি ৫০ হাজার টাকা চান। পরে সে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি ওসির সঙ্গে যোগাযোগ করি। এতে সহায়তা করার আশ্বাসও দেন ওসি শহিদুল ইসলাম। কিন্তু সহায়তা করেননি। পরে পুলিশ সুপারে সঙ্গে যোগাযোগ করি। এসময় পুলিশ সুপার আমাকে গ্রেফতারে হুমকি দেন।

পরে শনিবার (২৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে আমাকে আটক করে পুলিশ। কিন্তু তখনও ওসি আমার নামে ওরেন্ট দেখাতে পারেননি। আমি থানায় যাব না মর্মে রাস্তায় শুয়ে পড়েছিলাম। এরপরও ভোলাহাট থানার ওসি আমাকে টেনে-হেঁচড়ে থানায় নিয়ে যায়। পরে গভীর রাতে আমাকে ভোলাহাট-শিবগঞ্জ সড়কের কোলমুগাড়া এলাকায় আম বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে পেছন থেকে জড়িয়ে ধরে লাঠি দিয়ে আমাকে মারধর করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাত।

পরে আমাকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে চোখ বেঁধে দেওয়া হয়। চোখ বেঁধে পেছনে হাত বেঁধে রাত ১টা থেকে পরেরদিন বিকেল ৪টা পর্যন্ত অমানবিক নির্যাতন চালানো হয়। পরে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতে নেওয়া হয়। কিন্তু বিচারকের সামনে নেওয়া হয়নি, কারণ তারা জানতো বিচারককে নির্যাতনের কথা বলে দেবো। আমি পুলিশের এমন নির্যাতনের বিচার চাই।

এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শাহনাজ ওরেন্টেভুক্ত আসামি। তাই তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। তবে তাকে মারধর করা হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, শাহনাজের বিরুদ্ধে নিয়মিত মামলা থাকায় গ্রেফতার করা হয়। কিন্তু গ্রেফতারের সময় তিনি গাড়িতে উঠছিলেন না। সেক্ষেত্রে মহিলা পুলিশের সঙ্গে ওসি তাকে গাড়িতে উঠাতে সহায়তা করেছেন। তবে নির্যাতন চালানো হয়নি। মামলা থেকে রক্ষা পেতে তিনি এসব করছেন।

সোহান মাহমুদ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()