সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

গেলো হাড়িভাঙা আম, ত্রিপুরা থেকে এলো কুইন জাতের আনারস

বাংলাদেশ থেকে রংপুরের রোদে পাকা হাড়িভাঙা আম যাত্রা করেছিল ত্রিপুরার পথে। ৩০০ কেজি মিষ্টি আমের সুবাস যখন সীমান্ত পেরোলো, তখনই ত্রিপুরা থেকে এলো তাদের রসালো কুইন জাতের আনারস। সীমান্তে দাঁড়িয়ে দুই দেশের এই ফল বিনিময় যেন কূটনৈতিক সৌহার্দ্যেরই এক রসালো অনবদ্য গল্প।

ফল

বাংলাদেশ থেকে রংপুরের রোদে পাকা হাড়িভাঙা আম যাত্রা করেছিল ত্রিপুরার পথে। ৩০০ কেজি মিষ্টি আমের সুবাস যখন সীমান্ত পেরোলো, তখনই ত্রিপুরা থেকে এলো তাদের রসালো কুইন জাতের আনারস। সীমান্তে দাঁড়িয়ে দুই দেশের এই ফল বিনিময় যেন কূটনৈতিক সৌহার্দ্যেরই এক রসালো অনবদ্য গল্প।

আম-আনারস বিনিময়ের এই তথ্য জানিয়েছে সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন। অল ইন্ডিয়া রেডিওর বরাতে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের ত্রিপুরা রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে রংপুরের বিখ্যাত হাড়িভাঙা জাতের ৩০০ কেজি আম পাঠিয়েছেন। এর জবাবে ত্রিপুরা সরকার বাংলাদেশকে শুভেচ্ছা উপহার হিসেবে তাদের বিখ্যাত এবং রসালো কুইন জাতের আনারস পাঠিয়েছে। তবে আনারসের পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬০টি কার্টনে করে বাংলাদেশ থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরায় পৌঁছে যায় আমগুলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কার্গো ওয়ার্ল্ড লজিস্টিকসের মাধ্যমে এই আম হস্তান্তর করা হয় আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে।

রাষ্ট্রীয় গুরুত্ব বিবেচনায় সব ফি ও শুল্ক মওকুফ করে দ্রুত ছাড় করা হয়েছে আমগুলো। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। ত্রিপুরার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও উপহার হিসেবে হাড়িভাঙা আম পাঠানো হয়।

ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের প্রায় ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।

জেপিআই/এএমএ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()