সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৩ নভেম্বর ২০২৬
ঢাকা২৯°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭২%বাতাস ৪ কিমি/ঘ

এক ট্রলারেই ধরা পড়লো ৩৮ লাখ টাকার ইলিশ

দীর্ঘদিন পর বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সাগরে নেমেছেন জেলেরা। তবে হতাশ হতে হয়নি তাদের। এক ট্রলারে ৬৫ মণ ইলিশ মাছ নিয়ে ফিরেছেন ঘাটে। বিক্রি হয়েছে ৩৮ লাখ টাকায়।

দীর্ঘদিন পর বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সাগরে নেমেছেন জেলেরা। তবে হতাশ হতে হয়নি তাদের। এক ট্রলারে ৬৫ মণ ইলিশ মাছ নিয়ে ফিরেছেন ঘাটে। বিক্রি হয়েছে ৩৮ লাখ টাকায়।

পটুয়াখালীর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে রোববার (১৩ জুলাই) দুপুরে এসব মাছ মেসার্স খান ফিশ নামের একটি আড়তে নিয়ে নিলামে তোলা হয়। সেখানে ৩৮ লাখ টাকায় বিক্রি হয় মাছগুলো।

এরআগে শনিবার (১২ জুলাই) কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণ দিকে ১৫০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে ইলিশগুলো ধরা পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, এফবি সাদিয়া-২ নামের মাছ ধরার ট্রলারটি বৃহস্পতিবার (১০ জুলাই) আলীপুর ঘাট থেকে ২৩ জন জেলে নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়। গত দুদিন সমুদ্রের বিভিন্ন এলাকায় জাল ফেলে কাঙ্ক্ষিত মাছগুলো ধরা পড়ে।

আড়ত সূত্রে জানা যায়, মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে এসে আকার অনুযায়ী তিন ভাগ করা হয়। ৯০০ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশ মণ ৯৫ হাজার টাকা (কেজি ২৩৭৫ টাকা), ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ ৭০ হাজার টাকা (কেজি ১৭৫০ টাকা) এবং ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ ৫৬ হাজার টাকা (কেজি ১৪০০ টাকা) দরে বিক্রি হয়েছে। অন্যান্য মাছ এক লাখ ১৭ হাজার টাকায় বিক্রি হয়। সবমিলিয়ে ৩৯ লাখ ৬০ হাজার ১৪০ টাকার মাছ বিক্রি হয়েছে।

ট্রলারের মাঝি শাহাবুদ্দিন বলেন, '৯ জুলাই আলীপুর ঘাট থেকে ২৩ জন জেলে নিয়ে সমুদ্রে যাই। ফিশিং করতে করতে কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে জাল ফেলে মাছগুলো পেয়েছি। ৫৮ দিনের নিষেধাজ্ঞার পরে দফায় দফায় বৈরী আবহাওয়ার কবলে পড়েছি বহুবার। এই প্রথম ভালো পরিমাণে মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ।'

খান ফিশের ম্যানেজার মো. সাগর ইসলাম বলেন, 'অনেক দিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়ছে। বৈরী আবহাওয়া জেলেরা দিশেহারা হয়ে পড়েন। এই মাছ বিক্রি করে আগের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারবেন জেলেরা।'

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, দীর্ঘদিন নিষেধাজ্ঞা ও বৈরী আবহাওয়ায় জেলেরা লোকসানে জর্জরিত। কিছুদিন ধরে ভালো পরিমাণ মাছ পেয়েছে। এটা নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। আবহাওয়া অনুকূলে থাকলে সামনে বেশ ভালো পরিমাণ মাছ পাবেন বলে আশা করি।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কক্সবাজারের ১,৪৬৬ চিংড়ি মহাল সচল করতে উদ্যোগ, পুনর্গঠন হচ্ছে কমিটি

সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় চিংড়ি মহাল কমিটি পুনর্গঠন, নতুন খাজনা নির্ধারণ, আগের অপরিশোধিত সুদ মওকুফ এবং বেলার রিটে ২০১২-১৩ থেকে স্থগিত কক্সবাজারের ১ হাজার ৪৬৬টি চিংড়ি মহাল সচল করতে মামলা দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত হয়েছে।

প্রতিদিনের সংবাদ৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল: সহজ রেসিপি

ফ্রিজে রাখা ছয় টুকরো ইলিশ আর ২০০ গ্রাম বেগুনে কালিজিরা ও কাঁচা মরিচের ফোড়নে রাতের খাবারের জন্য পাতলা ঝোল; রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

আজকের পত্রিকা৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

উত্তরের তিস্তা-ব্রহ্মপুত্রে ১১ উপজেলায় মিলছে ইলিশ, বাধা নাব্য আর নৌকার সংকট

কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাটের ১১ উপজেলায় তিস্তা ও ব্রহ্মপুত্রে ইলিশ ধরা পড়ছে, বছরে গড়ে ৫০ থেকে ৬০ টন; মৎস্য কর্মকর্তারা বলছেন, নাব্য ফেরানো ও জেলেদের নৌকা-সরঞ্জাম দেওয়া গেলে উত্তরে ইলিশের সম্ভাবনা বাড়বে।

বাংলা নিউজ ২৪৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)