সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৩%বাতাস কিমি/ঘ

ওষুধি গুণসম্পন্ন ধান চাষে চমকে দিয়েছেন জিয়াউর রহমান

ওষুধি গুণসম্পন্ন ধান চাষ করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছেন যশোরের শার্শার জিয়াউর রহমান। ইন্টারনেটের মাধ্যমে দেখে কৃষক জিয়াউর রহমান বগুড়া ও ফেনী থেকে এ ধান বীজ সংগ্রহ করে চাষ শুরু করেন। এ ধান গাছ দেখতে প্রতিদিনই ছুটে আসছেন অসংখ্য মানুষ। কৌতূহল জাগানো কালো প্রজাতির ধানের বিষয়ে মানুষের আগ্রহ থাকায় ছবি ত

পরিবেশ

ওষুধি গুণসম্পন্ন ধান চাষ করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছেন যশোরের শার্শার জিয়াউর রহমান। ইন্টারনেটের মাধ্যমে দেখে কৃষক জিয়াউর রহমান বগুড়া ও ফেনী থেকে এ ধান বীজ সংগ্রহ করে চাষ শুরু করেন। এ ধান গাছ দেখতে প্রতিদিনই ছুটে আসছেন অসংখ্য মানুষ। কৌতূহল জাগানো কালো প্রজাতির ধানের বিষয়ে মানুষের আগ্রহ থাকায় ছবি তুলে নিচ্ছেন অনেকেই।

খোঁজ নিয়ে জানা যায়, যশোরের শার্শা উপজেলা সদরের জিয়াউর রহমান বাহাদুরপুর ইউনিয়নের নটাদিঘা গ্রামে ওষুধি গুণসম্পন্ন কালো ধান চাষ শুরু করেন। তিনি ভিয়েতনামের বেগুনি রাইস, ব্ল্যাক রাইস ও চায়না ব্ল্যাক রাইসের বীজ সংগ্রহ করে ৩ বিঘা জমিতে চাষ করেন। এ ধান চাষে খরচ কম এবং ফলন বেশি হওয়ায় বীজ কেনার আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই।

আরও পড়ুন: ফরিদপুরে কালো আখ চাষে মফিজুরের বাজিমাৎ

কৃষি বিভাগ জানায়, এটি ক্যানসার প্রতিরোধে এন্টিঅক্সিডেন্ট পুষ্টিসমৃদ্ধ ধান। কালো চালের ভাত সাধারণ ভাতের অর্ধেক খেলে পেট ভরে যাবে। ফাইবার বেশি থাকায় তা সময় নিয়ে হজম হবে। যা ডায়াবেটিস রোগীর জন্য উপকারী। যদিও বৈজ্ঞানিকভাবে কোনো ধারণা দেওয়া হয়নি কৃষি বিভাগকে। এ ধান আমন ও বোরো মৌসুমে চাষ করা যায়। বেগুনি রাইস বিঘাপ্রতি আমনে ২০-২২ মণ ও কালো রাইস ২৪-২৫ মণ পাওয়া যায়। ঢাকার বাজারে প্রতি কেজি ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

চাষি জিয়াউর রহমান বলেন, 'ইন্টারনেটের মাধ্যমে ওষুধি গুণের কথা এবং এ ধান চাষে খরচ কম জানতে পেরে উৎসাহী হয়ে বীজ সংগ্রহ করি। এ ধানের বীজ কেনার আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। অনেকের অনুরোধে এবং এলাকার মানুষের কথা চিন্তা করে এ ধান থেকে বীজ করার সিদ্ধান্ত নিয়েছি।'

আরও পড়ুন: ২৫ টাকায় লেবুর চারা কিনে বছরে আয় লাখ টাকা

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, 'উপজেলায় এ ধানের চাষ এটিই প্রথম। ধানটি দেশে প্রথম আসে কুমিল্লার এক চাষির মাধ্যমে। এটি আসলে ভাত হিসেবে খাওয়ার জন্য নয়। খিচুড়ি, পায়েশ ও ফিন্নি হিসেবে ব্যবহার করা হয়। অনেকে এ চাল খেয়ে থাকেন রোগ প্রতিরোধের জন্য। ঢাকার বিভিন্ন সুপারশপে এ চালের ব্যাপক চাহিদা আছে। সরকারিভাবে কোনো ধারণা পাওয়া গেলে কৃষকদের এ ধান চাষে সার্বিক সহযোগিতা করা হবে।'

মো. জামাল হোসেন/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

কুয়াকাটায় বন বিভাগের গাছ কেটে বেড়িবাঁধের ঢালে এক মাসে ১২ দোকান

ক্ষতিপূরণ দিয়ে ৬৭৩টি স্থাপনা সরানোর পরও কুয়াকাটার গঙ্গামতি ধোলাই মার্কেট এলাকায় পাউবোর বেড়িবাঁধের ঢাল দখল করে রাতের আঁধারে দোকান তোলা হচ্ছে, কাটা পড়ছে বন বিভাগের সৃজিত গাছ।

সমকাল১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

শ্রীমঙ্গলে কোয়ার্টারে লুকিয়ে ছিল বিশালাকৃতির পদ্মগোখরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিষধর পদ্মগোখরা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

৪৬ দিনের পরিচর্যায় ফুটল পদ্মগোখরার ১৪ ডিম, বের হলো বিষধর বাচ্চা

পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো অ্যানিমেল শেডে সংরক্ষণ ও পরিচর্যার পর পদ্মগোখরার ১৪টি ডিম ফুটে বাচ্চা বের হয়েছে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()