সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮১%বাতাস ৭ কিমি/ঘ

৭ ডাহুক পাখি শিকারের দায়ে যুবকের এক বছর কারাদণ্ড

লক্ষ্মীপুরে ডাহুক পাখি শিকার করায় মো. বাবুল নামের এক যুবকের এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

লক্ষ্মীপুরে ডাহুক পাখি শিকার করায় মো. বাবুল নামের এক যুবকের এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত বাবুল সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের ফয়েজ আহমেদের ছেলে।

স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা জানান, বাবুল সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন থেকে সাতটি ডাহুক পাখি করেন। একপর্যায়ে পাখিগুলো বিক্রির চেষ্টাকালে স্থানীয় লোকজন তাকে আটক করে বন বিভাগকে খবর দেন। তারা ঘটনাস্থল গিয়ে বাবুলকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দালাল বাজার বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএফএনটিসি) চন্দন ভৌমিক বলেন, অনুমতি ছাড়া বন্যপাখি শিকার, পরিবহন, বিক্রি ও আটক নিষিদ্ধ। উদ্ধার পাখিগুলো ছেড়ে দেওয়া হয়েছে।

আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শহিদুল ইসলাম।

কাজল কায়েস/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের পালে চার নতুন শাবক

দেড় মাস আগে কোর সাফারিতে দেখা মেলা চার শাবকের খবর জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ; এতে গাজীপুর সাফারি পার্কে নীলগাই দাঁড়াল ১৩টিতে।

জাগো নিউজ ২৪৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

ট্রলারের সোনার প্রযুক্তিতে কমছে মাছের মজুদ, ব্যবহার দুই বছর স্থগিতের আদেশ

সামুদ্রিক মৎস্য জরিপ প্রতিবেদন বলছে, সোনার প্রযুক্তি ট্রলারের আহরণ বাড়ালেও ইলিশসহ মাছের মজুদ কমাচ্ছে; মন্ত্রণালয় বাণিজ্যিক ট্রলারে এর ব্যবহার দুই বছরের জন্য স্থগিত করেছে।

বাংলা নিউজ ২৪৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

তৃণভূমির আগুনের ঝুঁকি মাপার নতুন সূচক তৈরি করছেন কানসাসের গবেষক

বাতাস, তাপমাত্রা, ঘাসের শুকনো ভাব, জ্বালানির আর্দ্রতা ও খরা মিলিয়ে সূচকটি জানাবে আগুন কত সহজে ছড়াতে পারে, যাতে র‍্যাঞ্চাররা নিরাপদে আগুন দিতে পারেন।

Farms.com৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)