সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

ইয়ামাহা রাইডারস ক্লাবের বৃক্ষরোপণ অভিযান

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কয়েক হাজার বনজ ও ফলজ বৃক্ষ রোপণ করেছে ইয়ামাহা বাংলাদেশ। ইয়ামাহা রাইডারস ক্লাবকে সঙ্গে নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি। আগামী জুন পর্যন্ত চলবে এ কর্মসূচি।

পরিবেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কয়েক হাজার বনজ ও ফলজ বৃক্ষ রোপণ করেছে ইয়ামাহা বাংলাদেশ। ইয়ামাহা রাইডারস ক্লাবকে সঙ্গে নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি। আগামী জুন পর্যন্ত চলবে এ কর্মসূচি।

চলমান তীব্র তাপপ্রবাহ বিবেচনায় গত ২১ এপ্রিল বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র পরিবেশক এবং টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার এসিআই মোটরস ঘোষণা দেয় যে, গ্রাহকের কাছে বিক্রি করা প্রতিটি মোটরসাইকেলের বিপরীতে তারা দুইটি করে বৃক্ষরোপণ করবে। এরই অংশ হিসেবে ইয়ামাহা 'করি বৃক্ষরোপণ, হবে নির্মল জীবন যাপন' শিরোনামে কর্মসূচি হাতে নেয়। কর্মসূচি সফল করতে ইয়ামাহা বাংলাদেশ ইয়ামাহা রাইডারস ক্লাবকে সঙ্গে নিয়ে দেশের বিভিন্ন জেলায় শুরু করে বৃক্ষরোপণ অভিযান।

কর্মসূচির অংশ হিসেবে তারা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্তে কয়েক হাজার বনজ ও ফলজ বৃক্ষ রোপণ করে। আগামী জুন পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্যরা।

ইয়ামাহা রাইডারস ক্লাব ইয়ামাহা মোটরসাইকেল চালকদের নিয়ে গঠিত দেশের সর্ববৃহৎ বাইকিং কমিউনিটি। দেশব্যাপী যাদের রয়েছে দশ হাজারেরও বেশি নিবন্ধিত সদস্য। ক্লাবের সদস্যরা বাইকিং অ্যাক্টিভিটির পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()