সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ৫ কিমি/ঘ

এ যন্ত্র দিয়ে লিটারে এক একর জমিতে চারা রোপণ করা সম্ভব

সময় ও খরচ কমিয়ে ধান চাষকে লাভজনক করার লক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে প্রথমবারের মতো শুরু হয়েছে যন্ত্রের মাধ্যমে বোরো ধানের চারা রোপন কার্যক্রম। সম্প্রতি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধি

সময় ও খরচ কমিয়ে ধান চাষকে লাভজনক করার লক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে প্রথমবারের মতো শুরু হয়েছে যন্ত্রের মাধ্যমে বোরো ধানের চারা রোপন কার্যক্রম। সম্প্রতি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুল মুঈদ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপন দেখতে ভিড় করেন স্থানীয় মানুষ। উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের বাসিন্দা ব্যারিস্টার মো. গোলাম কবির ভূঁইয়ার ৫০ একর জমিতে ব্রি-২৮ ও ব্রি- ২৯ জাতের ধানের চারা রোপন করা হয়। মেশিনের মাধ্যমে চারা রোপন কার্যক্রম দেখে আগামীতে যন্ত্রের মাধ্যমে কৃষিকাজ শুরু করবেন বলে জানান স্থানীয় কৃষকরা।

এ উপলক্ষে সেখানে এক কৃষক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষিকে লাভজনক করতে যান্ত্রিকরণের তাগিদ দেন। এ ব্যাপারে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেয়া হয়। পরে উপস্থিত সাংবাদিকদের কাছে কৃষি কাজে আধুনিক যন্ত্র ব্যবহারের সুফল তুলে ধরেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুল মুঈদ। তিনি বলেন সময় ও অর্থ বাঁচাতে কৃষি কাজে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহারের কোনো বিকল্প নেই।

কৃষি কাজে দিন দিন প্রযুক্তির ব্যবহার বাড়ছে উল্লেখ করে তিনি আরও বলেন, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন দেশের কৃষি ক্ষেত্রে একটি মাইল ফলক। এ যন্ত্রের মাধ্যমে মাত্র এক লিটার তেল দিয়ে একদিনে কমপক্ষে এক একর জমিতে ধানের চারা রোপন করা সম্ভব। একজন মাত্র কৃষক এ কাজ করতে পারবেন। এতে সময় ও অর্থের সাশ্রয় হবে। ফলে কৃষক লাভবান হবে।

নামমাত্র টাকায় সরকারি ভর্তূকিতে এ যন্ত্র দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগামী মওসূমে আরও বেশি রোপনযন্ত্র দেয়া হবে। সেই সঙ্গে আগামী ধানকাটা মওসূমে যন্ত্রের মাধ্যমে ধান কাটার ব্যবস্থা করা হবে।

এ সময় কৃষকদের পক্ষ থেকে মানসম্পন্ন ও সাশ্রয়ী মূল্যের মেশিন সরবরাহ এবং এগুলো চালানোর প্রশিক্ষণের ব্যবস্থা করতে সরকারি উদ্যোগের দাবি জানান তিনি।

ওই সভায় কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিভূতি ভূষণ সরকার, তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ারুল হক, জাওয়ার ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান ও স্থানীয় কৃষক এমদাদুল হক রতন।

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

২০ হাজার কৃষি উদ্যোক্তা গড়বে পার্টনার প্রকল্প, ৬০ শতাংশই নারী

কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার প্রকল্পে ৬৪ জেলার ২০৮ উপজেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির কাজ চলছে; এ পর্যন্ত প্রশিক্ষণ পেয়েছেন ৬,৮৭৫ জন, প্রক্রিয়াজাতকরণ যন্ত্র কিনতে মিলবে ৭০ শতাংশ ভর্তুকি।

বাসস১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

বাঁশখালী-আনোয়ারা-পটিয়ায় মাঠে নামার অপেক্ষায় ৮ হাজার লবণচাষি, আমদানিতে দামের শঙ্কা

দক্ষিণ চট্টগ্রামের ১০ হাজার একর জমিতে লবণ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন আট হাজার চাষি; আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সপ্তাহেই মাঠে নামবেন তাঁরা, তবে আমদানির সিদ্ধান্তে ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তা।

আমার দেশ১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

ঠাকুরগাঁওয়ের হিমাগারে ৩২২ কিলোওয়াট সৌরবিদ্যুৎ, মৌসুমের বাইরে যাবে জাতীয় গ্রিডে

ঠাকুরগাঁও সদরের লক্ষী কোল্ডস্টোরেজে নিজস্ব অর্থায়নে এক কোটি ২৫ লাখ টাকায় ৩২২ কিলোওয়াটের সৌর প্যানেল বসানো হয়েছে; এতে হিমাগারের নিজের বিদ্যুতের চাহিদা মিটবে, আর মৌসুমের বাইরে উৎপাদিত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে।

জাগো নিউজ ২৪১০ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)