সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮২%বাতাস ৬ কিমি/ঘ

ঠান্ডা বিকেলের আড্ডায় শীতের সবজির পাকোড়া

শীতের বিকেল মানেই একটু বাড়তি আরাম, ধোঁয়া ওঠা চায়ের কাপ আর প্রিয়জনদের সঙ্গে জমে ওঠা আড্ডা। হালকা ঠান্ডার সেই সময়টাকে আরও আনন্দময় করে তুলতে চাই এমন কিছু, যা মুহূর্তেই মন ভালো করে দেয়। ঠিক তখনই মচমচে পাকোড়ার লোভ সামলানো কঠিন হয়ে পড়ে। আর যদি সেই পাকোড়া হয় শীতের টাটকা সবজি দিয়ে তৈরি, তাহলে তো স্বাদ আর পু

শীতের বিকেল মানেই একটু বাড়তি আরাম, ধোঁয়া ওঠা চায়ের কাপ আর প্রিয়জনদের সঙ্গে জমে ওঠা আড্ডা। হালকা ঠান্ডার সেই সময়টাকে আরও আনন্দময় করে তুলতে চাই এমন কিছু, যা মুহূর্তেই মন ভালো করে দেয়। ঠিক তখনই মচমচে পাকোড়ার লোভ সামলানো কঠিন হয়ে পড়ে। আর যদি সেই পাকোড়া হয় শীতের টাটকা সবজি দিয়ে তৈরি, তাহলে তো স্বাদ আর পুষ্টি দুটোই একসঙ্গে।

ফুলকপি, বাঁধাকপি, গাজর কিংবা পালং বাজারভর্তি এই সবজিগুলো দিয়েই ঘরোয়া উপায়ে বানানো যায় ঝরঝরে ও সুস্বাদু পাকোড়া, যা ঠান্ডা বিকেলের আড্ডাকে করে তোলে আরও উষ্ণ ও মুখর। রইলো রেসিপি-

উপকরণ১. শীতের বিভিন্ন সবজি পরিমাণমতো২. ডিম ১টি৩. ময়দা আধা কাপ৪. কাঁচা মরিচ স্বাদমতো৫. আলু ২টি৬. লবণ স্বাদমতো৭. তেল ভাজার জন্য।

আরও পড়ুন: ছুটির বিকেলের আড্ডা জমুক ঝাল পিঠার সঙ্গেঘরেই তৈরি করুন সুগন্ধি কমলার পুডিংশীতের সন্ধ্যা জমে উঠুক মুখরোচক মুলার পাকোড়ায়

যেভাবে তৈরি করবেনপ্রথমে সবজিগুলো ধুয়ে কুচি করে কেটে নিন। এরপর একটি পাত্রে সবজি কুচি, ডিম, ময়দা, কাঁচা মরিচ, আলু, লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার কড়াইতে তেল গরম করে তাতে সবজির মিশ্রণ দিয়ে ছোট ছোট বলের আকার করে ভেজে নিন। বাদামি রঙের হয়ে এলে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো মচমচে পাকোড়া।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

নোনা মাটির শ্যামনগরে আঙিনায় পুকুর কেটে বৃষ্টির পানি, ১২ পদ্ধতিতে সবজি ফলাচ্ছেন নারীরা

সাতক্ষীরার শ্যামনগরে লিডার্সের প্রশিক্ষণ নিয়ে দিপীকা রাণীরা মাচা, বেড, মালচিং, বস্তা, ভার্টিক্যাল টাওয়ার আর ড্রিপ সেচে সবজি চাষ করছেন; সঙ্গে জৈব সার, জৈব বালাইনাশক আর আলোর ফাঁদ।

বার্তা২৪২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ছায়াতেও ফলে, বাঁচে ১০-১২ বছর: শফিক বিপ্লবের বন্য নয়ন মরিচের আট হাজার চারা

উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুর রহমান বন থেকে সংগ্রহ করা এক জাতের বন্য মরিচের চারা ছাদবাগানি ও আঙিনার চাষিদের কাছে পাঠাচ্ছেন; তবে ফলন ও আয়ুর দাবি এখনো তাঁর নিজের পর্যবেক্ষণ।

জাগো নিউজ ২৪২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

এক বছরে পেঁয়াজ বেড়েছে প্রায় ৬ লাখ টন, আলু কমেছে ৩ লাখ টন: বিবিএস

বিবিএসের কৃষি বিভাগের ত্রৈমাসিক প্রতিবেদনে ২০২৫-২৬ অর্থবছরে পেঁয়াজ, আমন, রসুন, শীতকালীন মরিচ, ভুট্টা ও সয়াবিনের উৎপাদন বেড়েছে, কমেছে আলু ও গম।

প্রথম আলো২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)