সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

বন্যহাতির আক্রমণে প্রাণ গেল বাক প্রতিবন্ধী নারীর

বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে রহিমা বেগম (২০) নামে এক বাক প্রতিবন্ধী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পুইট্টারঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবেশ

বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে রহিমা বেগম (২০) নামে এক বাক প্রতিবন্ধী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পুইট্টারঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গহিন পাহাড় থেকে একদল বন্যহাতি মঙ্গলবার রাতে সরই ইউনিয়নের পুইট্টারঝিরি গ্রামে নেমে পড়ে। হাতিগুলো প্রথমে পাড়ার বাসিন্দা আবুল মিয়ার বসতঘর ভাঙচুর শুরু করে। পরে একে একে ওই এলাকার মো. জাহাঙ্গীর, নুরুল কবির ও আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী আমতলী পাড়ার বাসিন্দা সোলায়মান ও মফিজুর রহমানের বসতঘর ভাঙচুর করে।

এ সময় ঘরে হাতির আক্রমণ টের পেয়ে বাক প্রতিবন্ধী রহিমা বেগম আত্মরক্ষার জন্য ঘর থেকে বের হলে হাতির কবলে পড়েন। এতে হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান রহিমা বেগম।

একই সময় হাতিগুলো স্থানীয়দের ঘরে থাকা ধান, চাল, বাগানের কলাগাছ নষ্ট করে।

হাতি আক্রমণের শিকার নুরুল কবির, জাহাঙ্গীর আলম ও সোলায়মান বলেন, রাতে ১৪-১৫টি বন্যহাতির একটি দল গ্রামে হানা দেয়। ঘর ভাঙচুর করে। ঘরে থাকা ধান চাল খেয়ে ফেলে। রাত জেগে হাতি তাড়াতে ব্যস্ত ছিল গ্রামবাসী।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য হারিছ মিয়া ও নাছির উদ্দিন জানান, অনেকক্ষেত্রে রাত জেগে আগুন জ্বালিয়ে, ঢোল পিটিয়ে ও চিৎকার করেও বন্যহাতির দলকে সরানো যায়নি। বেশি ভয় দেখালে গায়ের দিকে তেড়ে আসে হাতিগুলো। এ কারণে চেয়ে দেখা ছাড়া আমাদের পক্ষে কিছুই করার থাকে না।

এদিকে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আলমগীর জানান, হাতির আক্রমণে নিহত প্রতিবন্ধীর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লামা বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়চার জানান, উপজেলার সরই ও আজিজনগর ইউনিয়নের কয়েকটি পাড়ায় বন্যহাতির দল তাণ্ডব চালিয়েছে বলে খবর পেয়েছি। হাতির আক্রমণে নিহত প্রতিবন্ধী ও ক্ষতিগ্রস্তদেরকে বন বিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করা হবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()