সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

শীতে দৈনিক একটি করে কমলা কেন খাবেন?

কমলালেবুর স্বাস্থ্য উপকারিতা অনেক। এতে থাকে পর্যাপ্ত ভিটামিন সি। যা শীতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, আপনি যদি শীতে যে কোনো রোগ থেকে নিজেকে রক্ষা করতে চান, তাহলে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে। যেমন- স্বাস্থ্যকর খাবার খেতে হবে। ব্যায়াম করতে হবে। সঙ্গে খেতে হবে

ফল

কমলালেবুর স্বাস্থ্য উপকারিতা অনেক। এতে থাকে পর্যাপ্ত ভিটামিন সি। যা শীতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, আপনি যদি শীতে যে কোনো রোগ থেকে নিজেকে রক্ষা করতে চান, তাহলে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে। যেমন- স্বাস্থ্যকর খাবার খেতে হবে। ব্যায়াম করতে হবে। সঙ্গে খেতে হবে মৌসুমী ফল। যার মধ্যে অন্যতম হলো কমলালেবু।

আপনি যদি রক্তচাপ সংক্রান্ত সমস্যায় ভোগেন, তাহলে শীতে আপনাকে অবশ্যই প্রতিদিন একটি করে কমলালেবু খেতে হবে। আসলে কমলালেবুতে এমন অনেক গুণ পাওয়া যায়, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া কমলালেবু খেলে উচ্চ রক্তচাপের সমস্যাও কমে।

আরও পড়ুন

কমলালেবুতে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি থাকে। এতে ফ্ল্যাভোনয়েড ও ক্যারোটিনয়েডের মতো শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্টও আছে। যা কোষকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করতে সাহায্য করে। একই সঙ্গে এটি ক্যানসার থেকেও রক্ষা করে। তাই প্রতিদিন কমলালেবু খেলে ক্যানসারের ঝুঁকি কমে।

কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায়। এটি আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ বা টক্সিন দূর করতে সাহায্য করে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের দিনে অন্তত একটি কমলালেবু খাওয়া উচিত। প্রতিদিন একটি করে কমলা খেলে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও সুস্থ থাকা সম্ভব।

কমলালেবুতে উপস্থিত ভিটামিন সি, রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে। রোজ একটি কমলালেবু খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে ও রক্তস্বল্পতার ঝুঁকি কমবে। তাই শীতে প্রতিদিন কমলা খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

সূত্র: বোল্ডস্কাই

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()
শীতে দৈনিক একটি করে কমলা কেন খাবেন? | দা এগ্রো নিউজ