সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

গাছের পাতা হলুদ হওয়ার কারণ ও প্রতিকার

মুহাম্মদ শফিকুর রহমান

পরিবেশ

মুহাম্মদ শফিকুর রহমান

হঠাৎ দেখলেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। টব বা ছাদ বাগানীর মাথায় হাত। ভাবলেন, গাছ কি তবে মারা যাচ্ছে? বিভিন্ন কারণে গাছের পাতা হলুদ হতে পারে। কেন হলো হলুদ, সেটা যদি জানা থাকে। তাহলে আর চিন্তা কিসের। জানামতে ব্যবস্থা নিলেই হলো।

বয়স্ক গাছের নিচের দিকের পাতা হলুদ হয়ে ঝরে যাবে। এটা সম্পূর্ণ স্বাভাবিক বিষয়। এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। বয়স্ক পাতা মাটিতে লেগে আছে। হলুদ হচ্ছে অল্প অল্প করে। কেটে দেওয়া উত্তম।

পানি কম বা বেশি দিলে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। মাটিতে হাত দিয়ে দেখতে হবে। ভেজা ভেজা কি না। শুকনো হলে তখন পানি দিতে হবে। মাটিতে সুই ঢুকিয়ে দেখা যেতে পারে। সুইয়ে কাদা লেপ্টে থাকলে পানি দেওয়ার দরকার নেই। পাতা হাতে নিয়ে ঘঁষা দিয়ে দেখুন। ভেজা ভেজা মনে হলে বুঝবেন গাছে পানি বেশি দিচ্ছেন।

এমন মাটিতে গাছটি আছে। যেখানে তার প্রয়োজনীয় খাবার নেই। মাটি তৈরি সঠিকভাবে হয়নি। সে কারণে প্রয়োজনীয় পুষ্টি উপাদান না পেয়ে গাছ নেতিয়ে পড়ছে। বৃদ্ধি হচ্ছে না। পাতা হলুদ হয়ে যাচ্ছে।

গাছের বৃদ্ধির জন্য আমরা সার দিই। কিন্তু গাছের মাটিতে বেশি দিলে পাতা হলুদ হয়ে যেতে পারে। এমনকি গাছ মারাও যেতে পারে। রাসায়নিক সার না দিলে জৈব সার দিলে এই ঝুঁকি নেই। জৈব সার একটু বেশি হলেও সমস্যা নেই।

গাছের মাটিতে আয়রনের অভাব থাকলে পাতা হলুদ হতে পারে। দুটো লোহার পেরেক টবের এক কোনায় পুতে দিন। লোহা আয়রনের অভাব পূরণ করবে।

ঋতু পরিবর্তনের সময় কিছু পাতা হলুদ হয়ে ঝরে পড়তে পারে। চিন্তিত হওয়ার কারণ নেই। আবার নতুন পাতা গজাবে।

আরও পড়ুন

পটাশের অভাবে গাছের পাতা হলুদ হতে পারে। তিনটি পটাশের দানা এক গ্লাস পানিতে মিশিয়ে গাছের গোড়া থেকে একটু দূরে ঢেলে দিন। কলার ছোলা শুকিয়ে গুড়ো করে পানিতে গুলে গাছে দিতে পারেন। আবার পানিতে না গুলেও দিতে পারেন।

গাছে নাইট্রোজেনের অভাব হলে পাতা হলুদ হতে পারে। খুব অল্প একটু ইউরিয়া সার পানিতে গুলে গাছের গোড়া থেকে দূরে দিতে পারেন। চা পাতা শুকিয়ে দিলে নাইট্রোজেনের অভাব দূর হবে।

ছায়ার গাছ হুট করে অতিরিক্ত রোদে রাখলে পাতা হলুদ হতে পারে। বিশেষ করে ঘরে রাখার গাছ। মূলত কচি পাতা সালফারের অভাবে হলুদ হতে পারে। গাছে ম্যাগনেশিয়ামের অভাবে পাতা হলুদ হতে পারে। এ জন্য ইপসম সল্ট এক লিটারে এক চামচ দিয়ে সেই পানি স্প্রে করবেন। মাসে একবার।

ছত্রাকে আক্রমণ করলে গাছের পাতা হলুদ, বিবর্ণ হতে পারে। এ জন্য মাঝে মাঝে যে কোনো ছত্রাকনাশক পানিতে গুলে স্প্রে করা উত্তম। জৈবভাবে দিতে চাইলে হলুদের গুঁড়ো পানিতে গুলে স্প্রে করতে পারেন। দু'গ্রাম হলুদের গুঁড়ো এক লিটার পানিতে মেশাতে হবে।

পোকার কারণে গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়ে যেতে পারে। বিশেষ করে সাদা মাছি, জাব পোকা, মিলিবাগের জন্য পাতা হলুদ, ফুটো ফুটো হতে পারে। এ জন্য ইমিডাক্লোপিড, সাইপারমেত্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করলে ওই সব পোকা দূর হবে।

পাতা হলুদ হতে দেখলে প্রথমে করণীয় হলো পাতা হলুদ হচ্ছে কেন? কারণ খুঁজে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া। তবে সপ্তাহে দুবার নিম কীটনাশক দিলে গাছে ক্ষতিকর পোকামাকড় কম আসবে।

লেখক: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেলস অপারেশনস, ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
পরিবেশ

টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে ৯০০ গাছ কেটে নিল দুর্বৃত্তরা

বরগুনার তালতলীর সংরক্ষিত টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে প্রায় ৯০০ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে; এলাকাবাসী বন বিভাগের কর্মকর্তাদের প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন, আর উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে।

সমকাল১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

বলিভিয়ার বনে নতুন প্রজাতির বনবিড়াল, ডিএনএ পরীক্ষায় শনাক্ত

বলিভিয়ার একটি উদ্ধারকেন্দ্রে থাকা ১০ বছর বয়সী একটি ছোপযুক্ত বিড়াল ডিএনএ বিশ্লেষণে সম্পূর্ণ নতুন প্রজাতি বলে প্রমাণিত হয়েছে, যার নাম রাখা হয়েছে Leopardus tilcayo।

বিবিসি বাংলা১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()