সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

খাওয়ার আগে পাকা আম ঘণ্টাখানিক পানিতে ভিজিয়ে রাখা কেন জরুরি

পাকা আমের মৌসুম মানেই বাজারজুড়ে রঙিন, রসালো আমের ভিড়। গ্রীষ্মের এই সময়ে আম অনেকের প্রিয় ফল। অনেকেই আম কিনে এনে ভালোভাবে ধুয়ে খান, কেউ আবার সরাসরি কেটে খেয়ে ফেলেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, আম খাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ ধাপ অনেকেই এড়িয়ে যান, সেটা হলো পানিতে ভিজিয়ে রাখা। এই ছোট ভুলেই লুকিয়ে থাকতে পারে

ফল

পাকা আমের মৌসুম মানেই বাজারজুড়ে রঙিন, রসালো আমের ভিড়। গ্রীষ্মের এই সময়ে আম অনেকের প্রিয় ফল। অনেকেই আম কিনে এনে ভালোভাবে ধুয়ে খান, কেউ আবার সরাসরি কেটে খেয়ে ফেলেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, আম খাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ ধাপ অনেকেই এড়িয়ে যান, সেটা হলো পানিতে ভিজিয়ে রাখা। এই ছোট ভুলেই লুকিয়ে থাকতে পারে স্বাস্থ্যঝুঁকি।

আম গাছে ফলন বাড়াতে এবং পোকামাকড় থেকে রক্ষা করতে বিভিন্ন ধরনের কীটনাশক ও রাসায়নিক ব্যবহার করা হয়। এগুলোর কিছু অংশ আমের খোসার উপর লেগে থাকতে পারে। শুধু পানি দিয়ে ধুলে সবসময় এই রাসায়নিক পুরোপুরি পরিষ্কার হয় না। কিন্তু আম কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে খোসার ওপর থাকা ধুলা, ময়লা এবং কিছু ক্ষতিকর রাসায়নিক আলগা হয়ে বেরিয়ে আসে। ফলে আম তুলনামূলকভাবে নিরাপদভাবে খাওয়া যায়।

আমের খোসায় কিছু প্রাকৃতিক যৌগ থাকে, যার মধ্যে ফাইটিক অ্যাসিড অন্যতম। এটি একটি অ্যান্টি-নিউট্রিয়েন্ট, যা শরীরে কিছু পুষ্টি উপাদান শোষণে বাধা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, আম পানিতে ভিজিয়ে রাখলে এই ফাইটিক অ্যাসিডের প্রভাব কিছুটা কমে যায়। ফলে শরীর আম থেকে ভিটামিন ও খনিজ উপাদান সহজে গ্রহণ করতে পারে।

অনেকের ক্ষেত্রে বেশি আম খেলে শরীর গরম হয়ে যাওয়া, হালকা অস্বস্তি বা পেটের সমস্যা দেখা দিতে পারে। পানিতে ভিজিয়ে রাখলে আম কিছুটা ঠান্ডা হয় এবং এর তাপজনিত প্রভাব কমে। ফলে আম খাওয়ার পর হজমজনিত অস্বস্তি কিছুটা হলেও হ্রাস পায়।

আমের বোঁটার কাছ থেকে এক ধরনের আঠালো কষ বের হয়, যা শুধু ধুয়ে ফেললে সহজে যায় না। এই কষ কখনো কখনো ত্বকে লাগলে চুলকানি বা র‍্যাশ হতে পারে। এমনকি খাওয়ার সময় গলা বা মুখেও অস্বস্তি তৈরি করতে পারে।আম পানিতে ভিজিয়ে রাখলে এই কষ অনেকটাই পরিষ্কার হয়ে যায়, ফলে খাওয়ার অভিজ্ঞতা হয় আরও আরামদায়ক ও নিরাপদ।

বিশেষজ্ঞদের মতে, আম খাওয়ার আগে অন্তত ১-২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখা ভালো। সময় কম থাকলে কমপক্ষে ৩০ মিনিট পানিতে ডুবিয়ে রাখলেও উপকার পাওয়া যায়।

সবসময় ঘরের স্বাভাবিক তাপমাত্রার পরিষ্কার পানিতে আম ভিজিয়ে রাখা উচিত।আম খাওয়া শুধু স্বাদের বিষয় নয়, এটি স্বাস্থ্য সচেতনতার সাথেও জড়িত। তাই পরের বার আম কাটার আগে এই ছোট নিয়মটি মেনে চলুন, শরীরও থাকবে ভালো আর ফলের আসল পুষ্টিগুণও পাবেন আরও বেশি।

সূত্র: হেলথশটস, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()