সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮০%বাতাস ৭ কিমি/ঘ

যেসব কারণে মুরগি খাবার খাওয়া কমিয়ে দেয়

মুরগি পালন একটি লাভজনক পেশা। এটি পালন করে দ্রুত আয় করা যায়। তবে মুরগি পালনে বেশ কিছু সমস্যা দেখা দেয়। এর মধ্যে মুরগি খাবার খেতে না চাওয়া একটি বড় সমস্যা। মুরগি খাবার কম খেলে খামারিদের দুশ্চিন্তার কারণ এটি রোগাক্রান্ত হওয়ার আগাম সংকেত খাবার কম খাওয়া। তাই জেনে নিন মুরগিতে খাবার খেতে না চাইলে যা করবেন।

মুরগি পালন একটি লাভজনক পেশা। এটি পালন করে দ্রুত আয় করা যায়। তবে মুরগি পালনে বেশ কিছু সমস্যা দেখা দেয়। এর মধ্যে মুরগি খাবার খেতে না চাওয়া একটি বড় সমস্যা। মুরগি খাবার কম খেলে খামারিদের দুশ্চিন্তার কারণ এটি রোগাক্রান্ত হওয়ার আগাম সংকেত খাবার কম খাওয়া। তাই জেনে নিন মুরগিতে খাবার খেতে না চাইলে যা করবেন।

বিভিন্ন কারণে মুরগি কম খাবার খায়। আবহাওয়া পরিবর্তন হলে মুরগি খাবার কম খায়। যেমন শীতকালের শেষে গরম পড়তে শরু করলে। মুরগির ধকল হলে খাবার কম খায়। যেমন মুরগির ঠোঁট কাটা হলে ব্যাথাজনিত কারণে এবং ভয় পাওয়ার কারণে খাবার কম গ্রহণ করে।

অন্যদিকে হটাৎ খাদ্য পরিবর্তন করলে। হটাৎ প্রি স্টাটার খাদ্য থেকে স্টাটার কিংবা স্টাটার থেকে গ্রোয়ার খাদ্য দিলে খাবার কম খায়। মুরগি অসুস্থ হলে খাবার কম গ্রহণ করে। অসুস্থ মুরগি ঝিমায়, মুখ থেকে লালা ঝরে ও মাথা নিচের দিকে দিয়ে ঠোঁঠ মাটিতে লাগিয়ে দেয়। এক্ষেত্রে খাবার কম খাওয়া স্বাভাবিক।

খাদ্যের সঙ্গে কোনো কিছু মেশালে খাবার কম খায়। ঝিঁনুকের গুঁড়া মিশিয়ে দিলে মুরগি খাবার কম খেতে পারে। এছাড়া অন্যান্য খাদ্য উপাদনের সংযুক্তিতে মুরগি খাবার কম খায়। খাদ্যের পাত্র উঁচুতে হলে খাবার খেতে পারে না। অপ্রচলিত পাত্রে খাবার দিলে মুরগি খাবার কম খায়। তাছাড়া শরীরে ভিটামিন মিনারেলের অভাব দেখা দিলে মুরগি কম খাবার খায়।

মুরগি কম খাবার খেলে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ঋতু পরিবর্তনের আগেই খামারের পরিচর্যা নিতে হবে। শীতকালে খামার ঘিরে দেওয়া থাকলে তা তাপমাত্রা বুঝে আস্তে আস্তে সরাতে হবে। যেন মুরগির উপর তাপমাত্রার প্রভাব না পড়ে।

ধকল জনিত কারণে খাবার কম খেয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কয়েকদিন পর এমনিতেই খাবার খাবে। খাদ্য পরিবর্তনের জন্য স্বাভাবিক খাওয়া কমে যেতে পারে। মুরগির খাবার কমে যাওয়ার সঙ্গে সঙ্গে রেজিস্টার্ড ডাক্তার কিংবা প্রাণিসম্পদ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। সঠিক উচ্চতায় খাবারের পাত্র দিতে হবে। যাতে মুরগি ভালোভাবে খাবার খেতে পারে।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

মোহনগঞ্জের আদর্শনগর হাটে সপ্তাহে ৮-১০ লাখ হাঁসের ডিম, লেনদেন প্রায় কোটি টাকা

নেত্রকোনার হাওরাঞ্চলের প্রতি মঙ্গলবারের এই হাট থেকে ডিম যায় ঢাকার পাইকারি বাজারে; জেলায় ১,০৭৬টি বাণিজ্যিক হাঁসের খামারে বছরে প্রায় ৪১ কোটি ৭০ লাখ ডিম হয়।

একাত্তর টিভি৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

অস্ট্রেলিয়ার ফিডলটে স্থায়ী ছাদের নিচে এখন প্রায় ৫০ হাজার গবাদিপশু

২০ থেকে ৩০টি বড় ফিডলট স্থায়ী ছাউনিতে বিনিয়োগ করেছে; কয়েক দশক আগে এমন ফিডলট ছিল মাত্র দুই-তিনটি।

Beef Central৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোবিজ

পাঁচ দফা সুদ বৃদ্ধিতে কুইন্সল্যান্ডের গরু খামারির বছরে বাড়তি ৪০ হাজার ডলার

২০২৬ সালে ১.২৫ শতাংশ পয়েন্ট বৃদ্ধিতে ৩২ লাখ ডলার ঋণে বার্ষিক সুদ বেড়েছে প্রায় ২২.৫ শতাংশ, যদিও গরুর দাম ২০ বছরের উঁচু স্তরের কাছে।

Beef Central৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)