সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৯%বাতাস ৫ কিমি/ঘ

আপেল খেলে যাদের সমস্যা হতে পারে

আপেলের স্বাস্থ্য উপকারিতা অনেক। এজন্য কথায় বলে, প্রতিদিন একটি করে আপেল খেলে কোনো রোগই ধারে কাছে ঘেঁষে না। আসলে আপেলের মধ্যে বহু পুষ্টি উপাদান আছে।

আপেলের স্বাস্থ্য উপকারিতা অনেক। এজন্য কথায় বলে, প্রতিদিন একটি করে আপেল খেলে কোনো রোগই ধারে কাছে ঘেঁষে না। আসলে আপেলের মধ্যে বহু পুষ্টি উপাদান আছে।

তবে এর কিছু পার্শ্ব-প্রতিক্রিয়াও আছে। ফলে সবার জন্য আপেল খাওয়া উপকারী নাও হতে পারে। আবার অতিরিক্ত আপেল খাওয়া কখনো কখনো হীতে বিপরীত হতে পারে।

আপেলে থাকে ভিটামিন সি, পটাশিয়াম, ডায়েটরি ফাইবারের মতো উপাদান ও ভিটামিন। এছাড়া এতে থাকে অনেক ধরনের খনিজ উপাদান।

একই সঙ্গে এতে কোয়ারসেটিন, ক্যাটিচিন, ক্লোরোজেনিক অ্যাসিড ইত্যাদি অ্যান্টি অক্সিডেন্টও পাওয়া যায়, যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।

আরও পড়ুন

আপেলের ডায়েটরি ফাইবার কোলেস্টরলের মাত্রা কমায়। এতে থাকা পলিফেনল রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। আপেলে অনেক কম ক্যালোরি থাকে।

তাই যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য আপেল খুবই উপকারী। আপেলে থাকা পেকটিন প্রিবায়োটিক ফাইবার হজমশক্তিকে উন্নত করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

আপেলের বহু পুষ্টিগু থাকলে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই ফল অ্যালার্জির কারণ হতে পারে। কারও যদি মুখে অ্যালার্জির সমস্যা থাকে, সেক্ষেত্রে আপেল খেলে মুখ, গলা কিংবা ত্বকে ফোলাভাব দেখা দিতে পারে।

আবার আপেলের খোসা বেশি খেলে পেট ফাঁপার সমস্যা হতে পারে। আপেল কিছুটা আম্লিক তাই এর কারণে অ্যাসিডিটিও হতে পারে। যারা আপেল খেলে এসব সমস্যায় ভোগেন, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে তবেই আপেল খাবেন।

সূত্র: এবিপি লাইভ

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

স্ক্যাব রোগে কাশ্মীরের ভালো আপেল কম, উৎসবের চাহিদা মেটাতে পারছে না মান্ডি

চাষি ও ব্যবসায়ীরা বলছেন, স্ক্যাব রোগ ছড়িয়ে পড়ায় এখন মান্ডিতে আসা কাশ্মীরি আপেলের ৫০ থেকে ৬০ শতাংশই বি ও সি গ্রেডের, অথচ দিওয়ালির আগে এ গ্রেডের উপহার প্যাকের চাহিদা ভালো।

ইকোনমিক টাইমস১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

বিনা খরচের স্যাটেলাইট ছবিতে খেতের খবর, সপ্তাহে একবার হোয়াটসঅ্যাপে পরামর্শ

ভারতের নাগপুরের স্টার্টআপ বর্ষাকৃষি স্যাটেলাইট প্রযুক্তিতে কৃষকের নিজের খেতের ১৮ মাসের ছবি পড়ে সবুজভাব ও বৃষ্টি মিলিয়ে দেখে, তারপর সপ্তাহে একটি ছোট হোয়াটসঅ্যাপ বার্তায় জানায় কী দেখতে হবে।

Rural Voice১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ইসলাম

স্পেনের জলপাই খামারে আন্দালুসের ইসলামি ঐতিহ্য তুলে ধরছেন এক মুসলিম দম্পতি

মালাগার কাছে ৩৫ একরের খামারবাড়ি কিনে ‘হাউস অব আন্দালুস’ গড়ছেন হেনরিয়েটা সোভাতি ও ইমাম আজমল মাসরুর; সেখানে ৪০০ জলপাইগাছ, পরিকল্পনা কোরআনিক বাগান ও গ্রন্থাগারের।

বার্তা২৪১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)